টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি পাক-ভারত দিয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি পাক-ভারত দিয়ে

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি পাক-ভারত দিয়ে

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি পাক-ভারত দিয়ে

            

পাক-ভারত পরীক্ষা দিয়েই শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।  আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে  ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি।

এরই লক্ষ্যে ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে টাইগাররা। ইংল্যান্ড এ  ১০ দিনের প্রস্ততি ক্যাম্প করার উদ্দেশ্যেই এত আগে দেশ ছাড়া। এই দশ দিনের ভেতর প্রস্ততির অংশ হিসেবে থাকবে দুটি ৫০ ওভারের ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইংল্যান্ড এর কাউন্টি দল সাসেক্স এবং অন্যদল এখনো জানা যায়নি। তবে চ্যাম্পিয়ন ট্রফির  প্রস্ততি হিসেবে ধরা হচ্ছে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজকেও। আজ সোমবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম জানালেন এমনটি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী ২৫ এপ্রিল ১৫ জনের দল ঘোষনা করা হবে তবে এই দলের সাথে রাখা হতে পারে আরও বাড়তি ২-১ জনকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে থাকছে স্বাগতিক ইংল্যান্ড এর সাথে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।