শ্রীলঙ্কার হারে কিছুটা স্বস্তিতে ওয়েষ্টইন্ডিজ
শ্রীলঙ্কার হারে কিছুটা স্বস্তিতে ওয়েষ্টইন্ডিজ
শ্রীলঙ্কার হারে কিছুটা স্বস্তিতে ওয়েষ্টইন্ডিজ
দুঃসময় কাটছেইনা শ্রীলঙ্কা দলের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ এ সিরিজ হারে নাকাল শ্রীলঙ্কা এবার শঙ্কায় ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। জিম্বাবুয়ের সাথে সিরিজ হারে হারাতে হয়েছে মূল্যবান ৫ পয়েন্ট।
অন্যদিকে এতদিন একরকম নিশ্চিতই ছিলো ওয়েষ্টইন্ডিজ যে তাদেরকে বাছাই পর্বের ম্যাচ খেলে অংশগ্রহন করতে হবে বিশ্বকাপের মূল পর্বে।
সম্প্রতি ভারতের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যাবধানে সিরিজ হারলেও পেয়েছে ১ পয়েন্ট। এতদিন র্যাঙ্কিংয়ে ৯ নাম্বারে থাকা ওয়েষ্টইন্ডিজের সাথে শ্রীলঙ্কার ব্যবধান ছিলো ১৬ পয়েন্টের। সেই ব্যবধান কমে এখন দাঁড়িয়েছে ১১ তে।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে নিজেদের দেশে ভারতের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এখানে দুই ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ের অষ্টম ও শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে শ্রীলঙ্কা।
বলা আছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে দল ৮ নাম্বার র্যাঙ্কিংয়ের ভেতরে থাকবে সেই আট দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার।
এদিকে আগামী ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েষ্টইন্ডিজ। এছাডা ৩০ সেপ্টেম্বরের আগে ইংল্যান্ডের সাথে রয়েছে পাঁচটি ওয়ানডে ম্যাচ।
এমন কঠিন সমীকরণে আয়ারল্যান্ডের সাথে জিততেই হবে ওয়েষ্টইন্ডিজকে। অপরদিকে ভারতের বিপক্ষে যদি শ্রীলঙ্কা ১ ম্যাচও জিতে তবে ওয়েষ্টইন্ডিজ ইংল্যান্ডকে হারাতে হবে ৫ ম্যাচে।
তবে বলাই যায় আপাতত একটা সুযোগ পেলো ওয়েষ্টইন্ডিজ দল।
ইতিমধ্যে দক্ষিন আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশ নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপে খেলা।
