বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল
-
1
জরাজীর্ণতার আড়ালে গৌরবগাথা, সংস্কারের অপেক্ষায় সিলেট জেলা স্টেডিয়াম
-
2
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
-
3
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন
-
4
শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ঐতিহ্যে নতুন চ্যালেঞ্জে রায়ান ভ্যান নিকার্ক
-
5
অস্ট্রেলিয়ার সফর, জিম্বাবুয়ে ক্রিকেটের পুনর্জাগরণের সূচনা
বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল
বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল
আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে প্রোটিয়ারা। রাজশাহী, চট্টগ্রাম, মিরপুর হয়ে সফর শেষ করবে দক্ষিণ আফ্রিকা।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলতে ৭ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশে আসছে। ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
দলটির ৭ মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং সরাসরি রাজশাহীতে যাবে। বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
সীমিত ওভারের সিরিজের পর, ২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ থেকে ৩০ মে।
