সৌম্যর কাছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছু চান শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
সৌম্যর কাছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছু চান শান্ত

সৌম্যর কাছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছু চান শান্ত

সৌম্যর কাছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছু চান শান্ত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড কিছুটা খারাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ হেরেছে দলটি। সেটা ছিল অ্যাওয়ে, এর আগে ঘরের মাটিতেও কিউইদের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে তাঁরা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ শুরু হচ্ছে। চট্টগ্রামের মাঠে প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দল হিসেবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন অধিনায়কের কণ্ঠে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ হেরে ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটিং অর্ডার কেমন হবে, তা নিয়ে কিছু প্রশ্ন আছে। দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব না থাকার ফলে কিছুটা পরিকল্পনার অদল-বদল করতে হয়। শান্ত বলেন, “গত সিরিজ আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে খেললাম তখন খুব একটা বদল হয়নি। সাকিব ভাই নাই, সমন্বয়ে তো একটু এদিক-সেদিক হয় অনেক সময়। উনি থাকলে দলটা করা আমাদের জন্য সহজ হয়। ওটা মাথায় রেখেই আমাদের ব্যাটিং অর্ডারটা সাজাবো। আমাদের দলের জন্য যেটা ভালো হবে ওটাই করার চেষ্টা করব। ব্যাটিং অর্ডার আশা করছি থিতু থাকবে।'' আগামীকাল লিটন দাসকে কোন পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে, তা নিয়ে কিছুটা প্রশ্ন আছে। সর্বশেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এনামুল হক বিজয় ও সৌম্য সরকারকে ওপেনিংয়ে দেখা গেছে। তিনে শান্ত, চারে লিটন। ব্যাটিং অর্ডার ছিল এভাবে সাজানো। লিটনের প্রসঙ্গ আসতে শান্ত বলেন, “কাল যখন ব্যাটিং নামবে তখনই জানতে পারবেন। পুরোটাই দলের পরিকল্পনা। দলের জন্য যার যেখানে প্রয়োজন হবে সেটাই করা হবে। কিন্তু এখন এটা বলতে চাইছি না।'' সৌম্যর কাছ থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছু মিলিয়ে চাওয়া শান্তর। প্রশ্ন আসে তাঁর ধারাবাহিকতা ঘাটতি নিয়ে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে অবশ্য এক অতিমানবীয় ইনিংস খেলেছিলেন নেলসনের মাঠে। ১৫১ বলে করেছিলেন ১৬৯ রান। খুব অল্প ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। সৌম্যকে নিয়ে বলতে গিয়ে শান্ত বলেন, “গত সিরিজে ওয়ানডেতে অনেকদিন পর ফিরল। তিনটা ম্যাচ খেলল, তার ভেতরে একটাতে বড় ইনিংস খেলল একটাতে মাশাল্লাহ। ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন সেটা বলব না। প্রত্যেক ব্যাটারকে এই জায়গায় উন্নতির দরকার আছে। সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজে যদি চিন্তা করা যায় ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার। আশা করি যদি ও যদি সুযোগ পায় ওর যে জায়গায় ওখানে ব্যাট করলে ভালো করবে।''