সিলেটে প্রথম ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে সফরকারীরা। বিপরীতে, বাংলাদেশের জন্য আজ সিরিজ বাঁচানোর মিশন। আজও টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যথারীতি সিদ্ধান্ত জানালেন আগে বোলিংয়ের।
সিরিজে ফিরতে হলে আজ জিততেই হবে টাইগারদের। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে। বিপরীতে শ্রীলঙ্কা একাদশে এসেছে এক বদল। স্পিনার আকিলা ধনঞ্জয়ার পরিবর্তে এক পেসার বেশি, খেলছেন দিলশান মাদুশঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ২০৩ রান করে ৩ রানে হারল বাংলাদেশ। তবে এই ম্যাচ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি জাকের আলি অনিক। ৩৪ বলে খেলেছিলেন ৬৮ রানের অনবদ্য ইনিংস। দাপট দেখিয়ে ফিফটি পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।