হার দিয়ে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয় বাংলাদেশের। সিলেটের সবুজ পিচে পেসাররা বাড়তি সুবিধা পাবে, এই ভাবনায় প্রথম টি-টোয়েন্টির একাদশে দেখা মিলে থ্রি-পেস-অ্যাটাকের। কিন্তু পেসাররা খুব একটা বিপদে ফেলতে পারেননি লঙ্কান ব্যাটারদের। আজ সিরিজ বাঁচানোর মিশনে তাসকিন, শরিফুলদের হাতেই আশা রাখতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে।
৪-০-৪৭-১, ৪-০-৪০-১, ৪-০-৪২-১; শরিফুল-তাসকিন-মুস্তাফিজের এই বোলিং ফিগারগুলোই বলে দেয় গত ম্যাচে টাইগার পেসাররা কতটা অসহায় ছিল। সবুজে ঘেরা উইকেটেও লঙ্কান ব্যাটাররা দেখালেন তান্ডব। আজকের ম্যাচও গড়াবে সবুজে। ঘুরে দাঁড়ানোর মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে বাংলাদেশ। আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ২০৩ রান করে ৩ রানে হারল বাংলাদেশ। তবে এই ম্যাচ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি জাকের আলি অনিক। ৩৪ বলে খেলেছিলেন ৬৮ রানের অনবদ্য ইনিংস। দাপট দেখিয়ে ফিফটি পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।