সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে নেই আলীমদার-ইয়ান গোল্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সেমিফাইনাল ম্যাচে  দায়িত্বে নেই আলীমদার-ইয়ান গোল্ড

সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে নেই আলীমদার-ইয়ান গোল্ড

সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে নেই আলীমদার-ইয়ান গোল্ড

বাংলাদেশ দল থেকে শুরু করে বাংলাদেশ দলের ভক্তদের জন্য এটি নিশ্চয় খুশির খবর। এবার অন্তত বড় মঞ্চে নিজেদের বড় ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখতে হবেনা আলীমদার আর ইয়ান গোল্ডকে। চ্যম্পিয়ন্স ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচের জন্য আইসিসি ঘোষনা করেছে ম্যাচ অফিশিয়ালদের নাম। এই নামগুলোর তালিকায় নেই আলীমদার এবং ইয়ান গোল্ড। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ভারতের বিপক্ষে ম্যাচের কথা মনে করলেই গা শিউরে উঠে বাংলাদেশ দলের ক্রিকেটার থেকে শুরু করে  ভক্তদেরও। কি জঘন্য ছিলো সেই দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আগামীকাল ১৪ তারিখ কার্ডিফে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তান। ১৫ তারিখ এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে থাকবেনঃ অনফিল্ড আম্পায়ার- রড টাকার এবং মরিস ইরাসমাস থার্ড আম্প্যায়ার- ক্রিস গাফফানি ফোর্থ আম্প্যায়ার-  ব্রুস অক্সেনফোর্ড ম্যাচ রেফারি- এন্ডি পাইক্রফট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে থাকবেনঃ অনফিল্ড আম্পায়ার- কুমার ধর্মসেনা এবং রিচার্ড কেটেলবার্গ থার্ড আম্প্যায়ার- নাইজেল লং ফোর্থ আম্প্যায়ার- রিচার্ড ইলিংওর্থ ম্যাচ রেফারি- ক্রিস ব্রড উল্লেখ্য, সেমি ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়নি কোন রিজার্ভ-ডে। এক্ষেত্রে ম্যাচ পন্ড হলে গ্রুপ সেরা হয়ে যে দল সেমিফাইনালে উঠেছে তারাই ফাইনালে চলে যাবে।