সাড়া ফেললো শচীনজীবনী 'অ্যা বিলিয়ন ড্রিমস'র ট্রেইলার
সাড়া ফেললো শচীনজীবনী 'অ্যা বিলিয়ন ড্রিমস'র ট্রেইলার
সাড়া ফেললো শচীনজীবনী 'অ্যা বিলিয়ন ড্রিমস'র ট্রেইলার
'ক্রিকেট মাঠে যাওয়াটা আমার কাছে মন্দির যাবার মতই' নিজের আত্মজীবনী নিয়ে গড়া চলচ্চিত্রে শচীন নিজেই বলেছেন এমনটা। গত বছরেই নিজের 'বায়োপিক' অ্যা বিলিয়ন ড্রিমসের টিজার প্রকাশ করেছিলেন ভারতীয় এই কিংবদন্তী ব্যাটসম্যান। বুধবার বের হয়েছে 'অ্যা বিলিয়ন ড্রিমস' চলচ্চিত্রটির ট্রেইলার।
ইউটিউব আর অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে পৃথিবীর নানা জায়গার নানা ভক্ত এবং ক্রিকেটানুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং মাস্টারের জীবনী নিয়ে বানানো চলচ্চিত্রের ট্রেইলারটি দেখতে। পুত্র অর্জুন এবং স্বয়ং শচীন নিজে অভিনয় করাতে চলচ্চিত্রটির গুরুত্ব বেড়ে গেছে হাজার গুণে। ২৪ ঘনটা না পেরুতেই ইউটিউবে দর্শকরা ট্রেইলারটি দেখেছেন প্রায় সাড়ে ৫৭ লক্ষবার।
চলচ্চিত্রটি পরিচলনায় আছেন জেমস আর্সকিন, রচনাও করেছেন তিনিই। প্রযোজনা করেছেন রবি ভাগচান্দকা। অস্কারজয়ী সিঙ্গীতশিল্পী এ.আর রহমানের করেছেন চলচ্চিত্রটির সংগীতায়োজনের কাজ।
মুক্তির অপেক্ষায় থাকা শচীনের বায়োপিকটিই প্রথম নয়। গত বছরে একই সাথে বের হয়েছিল সাবেক ভারতীয় দুই অধিনায়ক মোহাম্মদ আজহারুদ্দিন কে নিয়ে 'আজহার' এবং মহেন্দ্র সিং ধোনির ‘ধোনি: আনটোল্ড স্টোরি’। ২৬ই মে মুক্তি পাচ্ছে 'অ্যা বিলিয়ন ড্রিমস'।
