রিজওয়ানকে একাদশে নিয়ে বোলিংয়ে কুমিল্লা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
রিজওয়ানকে একাদশে নিয়ে বোলিংয়ে কুমিল্লা

রিজওয়ানকে একাদশে নিয়ে বোলিংয়ে কুমিল্লা

রিজওয়ানকে একাদশে নিয়ে বোলিংয়ে কুমিল্লা

বিপিএলের আরও এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। তারকা ক্রিকেটারে ভরপুর দুই দল। টস জিতলেন লিটন দাস, সিদ্ধান্ত নিলেন আগে করবেন বোলিং। ইব্রাহিম জাদরানকে বসিয়ে ফরচুন বরিশাল আজ একাদশে নিল পেসার আব্বাস আফ্রিদিকে। ২০২৪ বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন মোহাম্মদ রিজওয়ান। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ। আর এটিই ঢাকাতে বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। রাকিবুল হাসান ও ইব্রাহিম জাদরান নেই বরিশালের সেরা একাদশে। তাদের বদলে খেলছেন ব্যাটার প্রিতম কুমার ও পেসার আব্বাস আফ্রিদি। বিপরীতে কুমিল্লার সেরা একাদশেও এসেছে পরিবর্তন। খেলছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও স্পিনার আলিস ইসলাম। বাদ গেলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও পেসার মুশফিক হাসান।  উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরেও খুব একটা চিন্তিত নয় কুমিল্লা। বরং প্রথম ম্যাচে দেখা হারকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি। গত আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলতে আসলেন মোহাম্মদ রিজওয়ান। আগের রাতে নিউজিল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে আজ নেমে গেলেন ম্যাচ খেলতে।   গতরাতের ম্যাচে তারকায় ঠাঁসা ফরচুন বরিশালকে পাত্তাই দিলো না খুলনা টাইগার্স। রেকর্ড রান নিয়েও রক্ষা হলো না বরিশালের। ঘুরে দাঁড়াতে মরিয়া বরিশাল। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), প্রিতম কুমার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।