রহস্য উদঘাটন করতে মিলার আনলেন রেড ওয়াইন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
রহস্য উদঘাটন করতে মিলার আনলেন রেড ওয়াইন

রহস্য উদঘাটন করতে মিলার আনলেন রেড ওয়াইন

রহস্য উদঘাটন করতে মিলার আনলেন রেড ওয়াইন

বিশ্বব্যাপী অনেক গবেষণায় ওঠে এসেছে, 'ওয়াইনেই সুস্থ থাকার চাবিকাঠি'; এতেই লুকিয়ে রয়েছে দীর্ঘদিন সুস্থ জীবনযাপনের যাবতীয় রহস্য। এবার বিপিএল খেলতে আসা প্রোটিয়া তারকা ডেভিড মিলারও টানলেন রেড ওয়াইনের উদাহরণ। ওয়াইন যত পুরোনো হয় ততই উৎকৃষ্ট। যত বয়স হবে আপনি বেশি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।

ডেভিড মিলারের বক্তব্যও অনেকটা এরকম। বয়স ৩৪ ছাড়িয়ে, তবুও মিলার রয়ে গেছেন আগ্রাসী মেজাজে। এই বাঁহাতি হার্ড হিটার কোন মন্ত্রে এই বয়সেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যান?
'আমার মনে হয় এখানে কেউ ড্রিঙ্ক করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপারে তো জানেন। বয়সের সাথে সাথে পরিণত হয়ে ওঠে। বয়স হলে অনেক কিছু আপনি অনুধাবন করতে পারেন, ভিন্নভাবে চিন্তা করতে পারেন, অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না। যত সময় যায় আমরা শিখতে থাকি এবং নিজের উন্নতি করতে থাকি।'
টি-টোয়েন্টি ক্রিকেটের নানা সূত্র মনে করিয়ে দিয়ে মিলার বললেন,  'সময়ের সাথে সাথে আপনি সবকিছু আরও ভালো বুঝতে থাকবেন। টি-টোয়েন্টি ম্যাচ দ্রুত বদলে যায়, হরেকরকম পরিস্থিতি আসে। কন্ডিশন, রান রেট এসব দেখে এগোতে হয়। যখন হাতে ওভার কম তখন মারতে হয়। ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ভিন্নভাবে এগোতে হয়।' প্লে–অফের আগে ফরচুন বরিশালের শক্তি বাড়াতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। কাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ দিয়ে বিপিএলে খেলতে নামবেন এই বাঁহাতি হার্ড হিটার।