রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম

রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম

রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আর ৫ টা রান হতো! এতক্ষনে দু’টা শতকের ইনিংস থাকতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের। মাঝে নিউজিল্যান্ডের সাথে শূন্য আর আজকের ম্যাচে ৭০ রান। সব মিলে তামিম এখন সবার উপরে। টপকে গিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে। ২০০৬ সালের পর ২০১৭ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে এত চমক অপেক্ষা করেছিলো সেটা কে জানতো। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের দূর্দান্ত ইনিংস। তামিম ইংল্যান্ডের কন্ডিশনে বরাবরই ভালো খেলেন। আন্তর্জাতিক ম্যাচ তো বটেই। ভালো খেলেছিলেন কাউন্টি ম্যাচেও। আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ৫ টা রানের আক্ষেপ হয়তো অনেক দিন মনে থাকবে তামিমের। সেই ম্যাচে তামিম আউট হয়েছিলো ৯৫ রানের মাথায়। তামিমের কাছাকাছি রান সংগ্রহ করে তালিকায় দুই নাম্বারে ছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। নিউজিল্যান্ড ম্যাচে তামিমের শূন্য রানে আউট হওয়ায় তামিমকে টপকে গিয়েছিলেন  শিখর ধাওয়ান। আজ ৭০ রানের ইনিংস খেলায় শিখর কে টপকে আবারো শিখরে উঠে এসেছেন তামিম ইকবাল।  তামিমের রান হয়েছে মোট ২৯০। এর পরেই শিখর ধাওয়ানের সংগ্রহ ২৭০ রান। শুধু রান সংগ্রহের দিক থেকে এক নাম্বারে নয়।  ওভার বাউন্ডারি হাঁকানোর তালিকায়ও এক নাম্বারে তামিম। এখন পর্যন্ত ৭ ছয়ে আছেন সবার উপরে। এরপরেই ৬ ছয়ে দ্বিতীয় তে আছে ইংল্যান্ডের ইয়ন মরগান।