প্রথম সিরিজ জয়ের মিশনে শান্তর হ্যাটট্রিক টস জয়
প্রথম সিরিজ জয়ের মিশনে শান্তর হ্যাটট্রিক টস জয়
প্রথম সিরিজ জয়ের মিশনে শান্তর হ্যাটট্রিক টস জয়
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ৩ রানের পরাজয় টাইগারদের। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না, এমন ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় নাজমুল হোসেন শান্তদের। শেষ ম্যাচের আগে সিরিজ এখন ১-১ সমতা। আগের দুই ম্যাচে টসে জেতা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে টস ভাগ্য এসেছে আজও। যথারীতি আগে বোলিংয়ে নামছে বাংলাদেশ।
২০ ওভারের সংক্ষিপ্ত সংস্করণে ২০২২ সালের জুলাইয়ের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ দল। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে তারা। ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে সিরিজ। জয় পাওয়া চার সিরিজের একটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে, ৩-০ ব্যবধানে।
প্রথম দুই ম্যাচে সেরা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসারের সাথে ছিল দুই স্পিনার। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ২৪০ বলে দুই দল পেয়েছে মোট ৪০৯ রান। পরের ম্যাচে ১১ বল বাকি থাকতেই আসে ৩৩৫ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি বিকাল ৩টায় শুরু হবে। চোটের কারণে ছিটকে যাওয়া মাথিশা পাথিরানার জায়গায় আজ খেলছেন নুয়ান থুসারা। মোট ৩ পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার সেরা একাদশে। খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা ও পেসার নুয়ান থুসারা। বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে আজও খেলবে বাংলাদেশ।
