অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন তাসকিন

অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন তাসকিন

অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন তাসকিন

বিপিএলে আজ রাতের ম্যাচে লড়াইয়ে নামছে টেবিলের তলানিতে থাকা দুই দল। টানা পাঁচ হারে বিপর্যস্ত দুর্দান্ত ঢাকাকে নিতে হবে সিলেট স্ট্রাইকার্সকে রুখে দেওয়ার চ্যালেঞ্জ। মোসাদ্দেক হোসেনকে বদলে নতুন অধিনায়কের নেতৃত্বে ম্যাচে নামল দুর্দান্ত ঢাকা। বিপিএলে অধিনায়ক হিসাবে পেসার তাসকিন আহমেদের অভিষেক। 

গেল সিলেট পর্বে ঢাকার বিপক্ষে ১৫ রানে জয় পায় মাশরাফিবিহীন সিলেট স্ট্রাইকার্স। আসরে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় দেখে তারা। এই ঢাকার বিপক্ষে তিনদিনের ব্যবধানে আবার সিলেটের ম্যাচ।

টস হেরে আগে ব্যাটিং করতে নামবে তাসকিন আহমেদের দল। গেল ৬ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেন সৈকত নেই আজকের ম্যাচে। এর ফলে সহ-অধিনায়ক তাসকিনের কাঁধে উঠল ঢাকার দায়িত্ব। পায়ের চোটের কারণে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে। 

দু'দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। ঢাকায় নেই গুলবেদিন নাইব, ফিরলেন লাসিথ ক্রসপুল। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের একাদশে রিচার্ড এনগারাভার জায়গায় এলেন হেরি টেক্টর। 

সিলেট স্ট্রাইকার্স একাদশ-

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিব।

দুর্দান্ত ঢাকা একাদশ-

সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), লাসিথ ক্রসপুল, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।