অধিনায়ক মিঠুনের হাতে সিলেটের ভাগ্য বদলের চেষ্টা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়ক মিঠুনের হাতে সিলেটের ভাগ্য বদলের চেষ্টা

অধিনায়ক মিঠুনের হাতে সিলেটের ভাগ্য বদলের চেষ্টা

অধিনায়ক মিঠুনের হাতে সিলেটের ভাগ্য বদলের চেষ্টা

সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে হেরে আছে টানা পাঁচ ম্যাচ। অন্যদিকে দুর্দান্ত ঢাকারও প্রায় একই হাল, পরাজয়ের হ্যাটট্রিক পূরণ হয়ে আছে তাদের। এই দুই দল যেন কোনোভাবেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। পয়েন্ট টেবিলের দুই তলানির দল আজ মুখোমুখি একে অপরের। দু'দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। 

এবারের বিপিএলে ৫ ম্যাচে সিলেটের জয় এখন ০’তে, ৪ ম্যাচ খেলা ঢাকার ১টি। দুই দলের জয়ে ফেরার মিশনে টসে হারেন সিলেটের নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, নামবেন আগে ব্যাট করতে। মোহাম্মদ মিঠুন ফর্ম বিবেচনায় আগের ম্যাচে বাদ যান। এরমাঝে মাশরাফি বিন মর্তুজা সিলেট স্ট্রাইকার্স ছেড়ে গেলেন রাজনীতির মাঠে। সহ-অধিনায়ক মিঠুনের কাঁধে উঠে নেতৃত্ব, একাদশে ফিরে তিনিই আজ নামলেন টস করতে।  ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে আনন্দ-উৎসবের আবহ রাঙাতে সিলেট স্ট্রাইকার্স মরিয়া, টানা পাঁচ হারের পর এবার তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। দলের কেউই খুব বেশি ছন্দে নেই। তবুও দলটি বড় আশা করে নামছে আজকের ম্যাচে। 

দুর্দান্ত ঢাকা একাদশ-

সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

সিলেট স্ট্রাইকার্স একাদশ-

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।