স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নেপাল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
তদন্ত ও বিতর্কে ঘেরা বিসিবি, দায়িত্ব ছাড়তে নারাজ আমিনুল
-
4
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নেপাল
স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নেপাল
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমে উঠেছিল দুই দলের সমানতালে লড়াই। প্রথম ইনিংসে স্কটল্যান্ডের আত্মবিশ্বাসী ব্যাটিং, পরে নেপালের বোলারদের দৃঢ় বোলিং ছিলো চোখে পড়ার মত। তবে লক্ষ্য তাড়ায় নেপালের ব্যাটাররা ছিলেন দারুণ। ৪ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নেপাল, স্কটল্যান্ডকে হারায় ৭ উইকেটে।
টসে হেরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড পাওয়ারপ্লেতে বিনা উইকেটে তোলে ৫২ রান। অধিনায়ক জর্জ মানসি ২৭ রান করে ফিরলেও রান তোলার গতি থামেনি। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৩১। দলের ভরসা হয়ে দাঁড়ান মাইকেল জোন্স। ৪৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।
তবে ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নেপালের মিডিয়াম পেসার সোমপাল কামি। ১৬তম ওভারে জোন্সকে বোল্ড করে ভাঙেন জুটি। একই ওভারে দুর্দান্ত রিটার্ন ক্যাচে ফেরান ব্র্যান্ডন ম্যাকমালেনকেও। শেষ পাঁচ ওভারে স্কটল্যান্ড মাত্র ৩৯ রান তুলতে পারে এবং হারায় ৬ উইকেট। কামি চার ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। স্কটল্যান্ড থামে ১৭০ রানে।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল শুরুটা করে দারুণভাবে। ওপেনার কুশল ভুর্তেল ও আসিফ শেখ ৯.১ ওভারে ৭৪ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। পাওয়ারপ্লেতে ৬ ওভারে আসে ৫৬ রান।
কিন্তু স্কটল্যান্ডের অলরাউন্ডার মাইকেল লিস্ক হাল ছাড়েননি। ভুর্তেলকে ৪৩ রানে ফিরিয়ে তিনি ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর আসিফ শেখকেও আউট করেন। একই সঙ্গে অধিনায়ক রোহিত পাউডেলকে বিদায় করে নেপালকে চাপে ফেলেন। লিস্কের এই তিন উইকেটেই ম্যাচে ফেরে স্কটল্যান্ড।
দুই দলের পাল্টাপাল্টি লড়াইয়ে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। তবে ৪ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নেপাল।
