দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ
-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
তদন্ত ও বিতর্কে ঘেরা বিসিবি, দায়িত্ব ছাড়তে নারাজ আমিনুল
-
4
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ
দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে তাকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। এর মাধ্যমে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা তৈরি হলো তার সামনে।
বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে ওঠে মুস্তাফিজের নাম। তবে তার জন্য বিড করতে দেখা যায়নি অন্য কোনো দলকে। প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে নিজেদের দলে টেনে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স।
নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও ছিলেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই উঠলেও আট ফ্র্যাঞ্চাইজির কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। মুস্তাফিজুরের মূল্য বাংলাদেশী টাকায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত।
