মুখোমুখি কেকেআর-সানরাইজার্স কিন্তু সাকিব-মুস্তাফিজ?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মুখোমুখি কেকেআর-সানরাইজার্স কিন্তু সাকিব-মুস্তাফিজ?

মুখোমুখি কেকেআর-সানরাইজার্স কিন্তু সাকিব-মুস্তাফিজ?

মুখোমুখি কেকেআর-সানরাইজার্স কিন্তু সাকিব-মুস্তাফিজ?

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান নামুক কিংবা না নামুক, হায়দ্রাবাদ স্কোয়াডে মুস্তাফিজুর রহমানকে দেখা যাক বা না যাক ইডেন গার্ডেনে আইপিএলের আজকের লড়াইটা এই দুই বাংলাদেশী দুই ফ্রাঞ্চাইজি ক্লাব কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের। মুস্তাফিজ পৌছেই দলে পেয়েছিলেন জায়গা। তবে হেনরিকুয়েসের বদলে নামা মুস্তাফিজ কিন্তু নিজের নামের প্রতি করতে পারেননি সুবিচার। নিজের করা প্রথম ওভারেই দিয়েছেন ১৯ রান। আর বোলিং ফিগারটাও যাচ্ছেতাই, ২.৪-০-৩৪-০। গত আসরে টিম সানরাইজার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনের অন্যতম মূল এই কারিগরের প্রথম ম্যাচের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে ভাবাচ্ছে কাপ্তান ডেভিড ওয়ার্নারকে। তবে এ নিয়ে মোটেও শঙ্কিত নন কাটার-মাস্টার। তার মতে, 'অফ কাটারটা তো উইকেটের উপর নির্ভর করে। আশা রাখি ইডেনের শুকনো উইকেটে কাটারটাকে বেশ ভালভাবে কাজে লাগাতে পারবো।' অন্যদিকে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতে উড়ে গেলেও তিন ম্যাচের একটিতেও নামা হয়নি মাঠে। হয়তো টিম কম্বিনেশনের জন্যই হচ্ছে এমনটা। তবে ইডেনের স্পিনবান্ধব উইকেট সাকিব-নারিন জুটি যে ছড়াতে পারে আতংক জানা আছে সবারই। ফলে একাদশে আজ সাকিবকে দেখলে অবাক হওয়ার থাকবেনা কিছুই। হায়দ্রাবাদ আর কেকেআরের মধ্যে কিন্তু চলবে এক ঠান্ডা লড়াই। আগের আসরে এই হায়দ্রাবাদই শেষ করে দেয় কেকেআরের ফাইনালে খেলার স্বপ্ন। এলিমিনেটরের সেই প্রতিশোধ নিতে ঘরের মাঠে মরিয়া হয়ে থাকছেই কলকাতা এমনটা দু'বার ভাবতে হবেনা। দু'দলের পয়েন্ট সমান হলেও কলকাতা আছে দ্বিতীয়তে আর হায়দ্রাবাদের অবস্থান তৃতীয়। ফলে এগিয়ে যাওয়ার এমন লড়াইয়ে একই দেশের দুই তারকা খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে এনে দেবে অন্যমাত্রা, বিশেষ করে বাংলাদেশীদের কাছে। বিকেল সাড়ে চারটায় টিভি পর্দায় বাংলাদেশীরা চোখ রাখতে চাইবেন দেশের দুই ক্রিকেটার মুখোমুখি লড়াই দেখার জন্য ব্যাপারটা নিশ্চিতই।