তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 12 ঘন্টা আগে-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
তদন্ত ও বিতর্কে ঘেরা বিসিবি, দায়িত্ব ছাড়তে নারাজ আমিনুল
-
4
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
বিশ্বকাপের মঞ্চে না থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখতে ঘরোয়া উদ্যোগে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত বাস্তবতার মাঝেই জাতীয় দলের সম্ভাব্য ও আশপাশের ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে আয়োজন করা হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ধূমকেতু দলের স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন।
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সেই সিদ্ধান্তের পর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। এমন প্রেক্ষাপটে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক পরিবেশে রাখতেই এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি।
গত রবিবার টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দলের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে ধূমকেতু দলের হয়ে খেলার কথা ছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে মাঠে নামা হচ্ছে না তার। সাইনাসজনিত সমস্যায় ভুগছেন তাসকিন, যে কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
তাসকিনের পরিবর্তে ধূমকেতু দলে নতুন করে সুযোগ পেয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই টুর্নামেন্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
শারীরিক অবস্থার কথা জানিয়ে ও সতীর্থদের শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্টে তাসকিন লেখেন,
“আসসালামু আলাইকুম, শারীরিক কিছু অসুস্থতার (সাইনাস ইনফেকশন) জন্য বিসিবি আয়োজিত আসন্ন “অদম্য বাংলাদেশ” এক্সাইটিং টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না। যারা অংশগ্রহণ করছে, সবার জন্য শুভকামনা। আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়ায় শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরবো ইনশাআল্লাহ!”
এদিকে স্কোয়াডে পরিবর্তন এলেও ধূমকেতু দলকে শক্তিশালী হিসেবেই দেখা হচ্ছে। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেবে বলে আশা বিসিবির।
একনজরে ধূমকেতু স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
