মাথায় বলের আ'ঘা'ত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মাথায় বলের আ'ঘা'ত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

মাথায় বলের আ'ঘা'ত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

মাথায় বলের আ'ঘা'ত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

মুস্তাফিজের মাথায় বলের আ'ঘা'ত, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে হাসপাতালে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের শট খেলা বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। প্রচুর র'ক্ত'ক্ষ'রণের কারণে দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

মুস্তাফিজুর রহমান লিটনকে বল করে ফিরছিলেন নিজের বোলিং জোনে। পাশের নেটে ব্যাটিং করছিলেন ক্যারিবীয় ব্যাটার ম্যাথু ফোর্ড। তার খেলা শটে বল সরাসরি আ'ঘা'ত করে মুস্তাফিজের মাথার পেছনের সঙ্গে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। র'ক্তে ভেসে যায় তার পুরো মাথা। দ্রুতই মাঠে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে মুস্তাফিজকে ওঠানো হয় অ্যাম্বুলেন্সে। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মাথার আ'ঘা'ত গুরুতর বলে জানা গেছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মুস্তাফিজ, ৯ ম্যাচে ২৩ দশমিক ৯১ গড়ে ১১ উইকেট শিকার করেছেন।