মালিঙ্গার হ্যাট্ট্রিকে বাংলাদেশ থামলো ১৭৬ রানে
মালিঙ্গার হ্যাট্ট্রিকে বাংলাদেশ থামলো ১৭৬ রানে
মালিঙ্গার হ্যাট্ট্রিকে বাংলাদেশ থামলো ১৭৬ রানে
কলম্বোর প্রেমাদাসা মাঠটা আজ বাংলাদেশীদের জন্য বিষাদেভরা স্মৃতিই হয়ে থাকবে এমনটা নিশ্চিতই। টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সি গায়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ ছিল যে সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটা!
১-০ তে এগিয়ে থাকা শ্রীলঙ্কান কাপ্তান উপল থারাঙ্গার সাথে টি-টোয়েন্টিতে শেষবারের মত কয়েন উড়িয়ে টসটা জিতেছেনও মাশরাফি। ব্যাটিং নিতে একটুও ভাবতে হয়নি বাংলাদেশ দলপতির। তবে সৌম্য সরকারের সাথে এদিন উদ্বোধন করেননি তামিম ইকবাল। পিঠের চোটে ছিটকে গেছেন দল থেকে।
অবশ্য ইমরুল কায়েস বুঝতেই দেননি তামিমের অভাবটা। মাত্র ৬.৩ ওভারে ৭১ রানের জুটি গড়েছেন এ দুজন। তবে ফিরেছেনও দুজন প্রায়ই একই সাথে। ৭১ রানে সৌম্য আর ৭৮ রানে কায়েস ফিরলে চাপ সামলানোর দায়িত্বটা নিতে হয় হবু টি-টোয়েন্টি কাপ্তান সাকিব আল হাসান এবং মারকুটে সাব্বির রহমানকে। ৪৬ রানের জুটিতে সে চাপ খারাপ সামলাননি তারা বলাই যায়।
ব্যক্তিগত ১৯ রানে সাব্বিরের বিদায়ে মোসাদ্দেক হোসেনকে নিয়ে সাকিব কিছুটা এগিয়ে দিয়ে নিজেও ফিরে যান দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে। মুশফিকুর রহিমের জায়গাটায় ব্যাট করতে আসা মোসাদ্দেক ছোট্ট কিন্তু ১৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে পার করা দেড়শো রানের ঘর।
উইকেটরক্ষক মুশফিকুর রহিম মাত্র ৬ বলে করা ১৫ রানের পর সবার চোখ ছিল নিজের শেষ ম্যাচে ব্যাট করতে নামা মাশরাফির দিকে। কিন্তু প্রথম বলেই লাসিথ মালিঙ্গার নিখুঁত লক্ষ্যভেদে ষ্ট্যাম্প হারিয়ে শেষবারের মত টি-টোয়েন্টি ক্রিকেটের ২২ গজ ছেড়ে সাজঘরের পথে হাঁটলেন ম্যাশ।
কিন্তু নাটকের বাকী ছিল আরেকটু। মুশফিক, মাশরাফি আর অভিষিক্র মিরাজকে টানা তিন বলে তিন বোল্ড আউটে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্ট্রিক তুলে নেন 'দ্যা স্লিঙ্গার' খ্যাত লাসিথ মালিঙ্গা। প্রথমদিকে রান গতিতে বেশ এগিয়ে বাংলাদেশের সংগ্রহটা প্রত্যাশিত হয়নি মালিঙ্গার অসাধারণ এই স্পেলেই। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৭৬ রান। হ্যাট্ট্রিকসহ লাসিথ মালিঙ্গা লঙ্কানদের শিকার করেন সর্বোচ্চ তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
বাংলাদেশঃ ১৭৬/৯ (২০ওভার) সাকিব আল হাসান ৩৮, ইমরুল কায়েস ৩৬। লাসিথ মালিঙ্গা ৩/৩৪
