আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
-
1
জরাজীর্ণতার আড়ালে গৌরবগাথা, সংস্কারের অপেক্ষায় সিলেট জেলা স্টেডিয়াম
-
2
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
-
3
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন
-
4
শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ঐতিহ্যে নতুন চ্যালেঞ্জে রায়ান ভ্যান নিকার্ক
-
5
অস্ট্রেলিয়ার সফর, জিম্বাবুয়ে ক্রিকেটের পুনর্জাগরণের সূচনা
আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ তুলনামূলক নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। ২০২২ সালে প্রথমবার অংশ নেওয়া দলটি ২০২৫ আইপিএলের জন্য দল গোছানো শুরু করেছে। গেল আসরে খেলা ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ছাড়া ৪ ভারতীয় (রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুশ বাদোনি) ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সর্বোচ্চ ২১ কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে নিকোলাস পুরানকে রিটেইন করতে। ১১ কোটি ভারতীয় রুপি করে লেগেছে রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদবকে রিটেইন করতে। ৪ কোটি ভারতীয় রুপি করে লেগেছে মহসিন খান ও আয়ুশ বাদোনিকে দলে ধরে রাখতে।
রিটেনশনে ৫১ কোটি রুপি খরচ করা লখনৌ সুপার জায়ান্টসের পার্সে অবশিষ্ট আছে ৬৯ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ১ টি।
গেলবার লখনৌ সুপার জায়ান্টস শিবিরে থাকা অধিনায়ক লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক, ক্রুনাল পান্ডিয়াদের মত তারকাদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি লখনৌ সুপার জায়ান্টস।
লখনৌ সুপার জায়ান্টসের রিটেইন করা ক্রিকেটার-
নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
