কুমিল্লার জয়ের নায়ক হৃদয়, রান সংকটে পেলেন না সেঞ্চুরি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
কুমিল্লার জয়ের নায়ক হৃদয়, রান সংকটে পেলেন না সেঞ্চুরি

কুমিল্লার জয়ের নায়ক হৃদয়, রান সংকটে পেলেন না সেঞ্চুরি

কুমিল্লার জয়ের নায়ক হৃদয়, রান সংকটে পেলেন না সেঞ্চুরি

তাওহীদ হৃদয়ের তাণ্ডবে ১৬৫ রানের টার্গেট হেসেখেলেই টপকে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হৃদয়ের হার-না-মানা ৯১ রানের ইনিংসে কুমিল্লা পেল ৭ উইকেটের জয়। বিপরীতে খুলনা টাইগার্স পূর্ণ করল পরাজয়ের ফাইফার। এক ম্যাচ আগেই এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি পাওয়া তাওহীদ হৃদয় আজ টার্গেট টপকাতে নামছেন বলে শতকে পৌঁছাতে পারেননি। ৭টি করে চার ও ছক্কায় হৃদয়ের ৯১ রানের ইনিংসে কুমিল্লা পেল রোমাঞ্চকর জয়। জাকের আলি অনিকের সাথে হৃদয়ের ৮৪ রানের অনবদ্য জুটিতেই সহজ জয় নিশ্চিত। 

টানা চার জয়ের পর হারতে-হারতে ক্লান্ত খুলনা আজ ৭ উইকেটের বড় পরাজয় দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। টানা পাঁচ হারে সেমিতে খেলার স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেল এনামুল হক বিজয়দের। রংপুরের সমান ১৪ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় কুমিল্লার অবস্থান টেবিলের দুইয়ে।  ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের ম্যাচে মাত্র ৩১ বলে ৬০ রানের ইনিংস খেলা লিটন আজ হয়েছেন পুরোপুরিভাবে ব্যর্থ। ওয়েইন পারনেল প্রথম বলেই ক্যাচ বানান ২ রানে থাকা লিটন দাসকে। পয়েন্ট অঞ্চলে ক্যাচ হওয়া লিটন উইকেট হারিয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল জ্যাকসও আজ ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১০ বলে ১৮ করা জ্যাকসের সহজ ক্যাচ লং অনে দাঁড়িয়ে লুফে নেন পারনেল। মুকিদুল ইসলাম মুগ্ধ প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়ে যান।  তিনে নামা তাওহীদ হৃদয় এরপর জুটি গড়েন জনসন চার্লসের সাথে। এই জুটি শুধু উইকেটের ধাক্কা সামলে নেয়নি, কুমিল্লার রানের চাকায় গতি এনেছেন বেশ ভালোভাবেই। তাওহীদ হৃদয় জ্যাকসের সাথে ৪১ রানের জুটিতে ১৪ বলে করেন ২১। এরপর চার্লসের সাথে ১০ বলে করেন ২৬ রান। ৮ বল খেলা জনসন চার্লস ব্যক্তিগত ১৩ রানে উইকেট হারালে ভাঙে ৪০ রানের জুটি।  এরমাঝেই তাওহীদ হৃদয় ফিফটি পূর্ণ করেন ২৭ বলে। জাকের আলি অনিকের সাথে জুটি গড়ে সহজেই কুমিল্লাকে জয়ের পথে নিয়ে যান। ফিফটি হাকানোর পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন তাওহীদ হৃদয়। খুলনার বোলারদের পাত্তা না দিয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দেন। জাকের আলি অনিকও এদিন ব্যাট হাতে ছিলেন আগ্রাসী মেজাজে।  এই দুইয়ের ব্যাটের দাপটে ২১ বল বাকি থাকতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। জাকের আলি অনিককে নিয়ে তাওহীদ হৃদয় ৫৪ বলে গড়েন ৮৪ রানের অবিচ্ছেদ্য জুটি। শেষপর্যন্ত হৃদয় অপরাজিত থাকেন ৯১ রানে। ৩১ বলে ৪০ রানের ইনিংস আসে উইকেটকিপার জাকের আলি অনিকের ব্যাট থেকে।