কুম্বলের থাকা না থাকার সিদ্ধান্ত ২৬ জুনের পর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
কুম্বলের থাকা না থাকার সিদ্ধান্ত ২৬ জুনের পর

কুম্বলের থাকা না থাকার সিদ্ধান্ত ২৬ জুনের পর

কুম্বলের থাকা না থাকার সিদ্ধান্ত ২৬ জুনের পর

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ভারতীয় ক্রিকেট দলের কোচিং পদের চুক্তি শেষ হতে যাচ্ছে অনিল কুম্বলের। এক বছরের চুক্তিতে ধোনি-কোহলিদের কোচের দায়িত্ব পালন কালে নাখোশ ছিলো অনেক ক্রিকেটারই। এর উপর গতকাল শ্রীলংকার সাথে হার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ন ম্যাচে। অবশ্য হারের আগেই কিছুদিন পেছানো হয়েছে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেয়া হবে কুম্বলেই কি আবার দায়িত্ব পাবেন কি পাবেননা। কাল  ভারত-শ্রীলংকা ম্যাচ চলাকালীন সময়ে ওভালেই বোর্ড কর্তাদের মিটিং হয়। ছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরাও। সেখানে বোর্ড কর্তারা উপদেষ্ঠা কমিটিতে থাকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এবং ভিভিএস লক্ষ্মণ  কে বলেন, কোচ নিয়োগের ব্যাপারে ২৬ জুনের পর সিদ্ধান্ত নিতে। এই তিনজনই গত বছর অনিল কুম্বলেকে কোচ পদে নিয়োগ করেন। ২৬ জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এই সভার পরই কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটারদের মনোযোগে কোন রকম সমস্যা যেন না হয় তাই উপদেষ্টা কমিটি টুর্নামেন্ট চলাকালীন এই ব্যাপারে কথা বলতেও নারাজ। আসর শেষে এই কমিটি দলের গুরুত্বপূর্ন সদস্যদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। তবে ভারতীয় বিভিন্ন ক্রিকেট মহলের সূত্রে খবর বেরিয়েছে, কুম্বলেকেই বহাল রাখার পক্ষে উপদেষ্ঠা কমিটি। কিন্ত গতকালই আবার শোনা যাচ্ছে, দলের অধিনায়ক থেকে শুরু করে অনেক ক্রিকেটারই কুম্বলের পূনর্নিয়োগ চাচ্ছেননা। তারা নাকি কুম্বলের আচরণে সন্তষ্ট নন। তারা চান এর আগে কোচিং পদে থাকা রবি শাস্ত্রিকে দায়িত্ব দেওয়া হোক।