করুনারত্নের ক্ষোভ, 'কীভাবে আউটের সিদ্ধান্ত ঘুরে যায়'
করুনারত্নের ক্ষোভ, 'কীভাবে আউটের সিদ্ধান্ত ঘুরে যায়'
করুনারত্নের ক্ষোভ, 'কীভাবে আউটের সিদ্ধান্ত ঘুরে যায়'
সৌম্য সরকার ফিরলেন ২২ বলে ২৬ রান করে। তবে ফেরার আগে ৯ বলে যখন ১৪ রান করে ক্রিজে অবস্থান করছিলেন সৌম্য, সেসময় এক ঘটনার জন্ম নেয়। বিনুরা ফার্নান্দোর ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন মাঠের আম্পায়ার সাড়া দিলেও, সৌম্যর নেওয়া রিভিউয়ে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, এটি আউট নয়। আর তা নিয়ে আলোচনা চলছে, জন্ম দিয়েছে বিতর্কের। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হতাশা প্রকাশ করেছেন।
চতুর্থ ওভারে বিনুরার হতে বল। প্রথম ডেলিভারি করলেন, শর্ট অব লেন্থ ধরনের। সৌম্য পুল করার চেষ্টা করলেন, ব্যাটে বলে হলো না। সরাসরি উইকেটরক্ষকের হাতে চলে যায় বল। হালকা আবেদনে আঙ্গুল তোলেন মাঠের আম্পায়ার। তবে সৌম্য রিভিউ নিতে দেরি করেননি। রিভিউ চেক করার সময় দেখা যায়, বল যখন ব্যাট অতিক্রম করছে- তখন স্পাইক স্পষ্ট। সবাই তাই ধরে নেয় এটি আউট। কিন্তু তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল মনে করেছেন, স্পাইক দেখা গেলেও ব্যাট ও বলের মধ্য দূরত্ব ছিল। এর ফলে তিনি ‘নট আউট’ এর সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তে বেশ অখুশি দেখা যায় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। মাঠের আম্পায়ারদের সাথে বারবার আলোচনা করছিলেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত নট আউটের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লঙ্কানদের। তবে মাঠের বাইরে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়। শ্রীলঙ্কার সাবেক টেস্ট অধিনায়ক করুনারত্নে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ। যেখানে ম্যাচের সেই অংশের ছবি যুক্ত করে লিখেছেন, “সে কীভাবে এই সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে….”শ্রীলঙ্কার হয়ে সাদা পোশাকে ৩০ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। এ বছরের শুরুতে করুনারত্নের থেকে টেস্ট নেতৃত্ব তুলে দেওয়া হয় ধনঞ্জয়া ডি সিলভার কাঁধে।How he overturned this decision…..🤔#SLvsBAN pic.twitter.com/XIKqSevWIP
— Dimuth Karunarathna (@IamDimuth) March 6, 2024
