জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে যা বললেন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে যা বললেন তামিম

জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে যা বললেন তামিম

জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে যা বললেন তামিম

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার কোন পথে যাবে তা নিয়ে ধোঁয়াশা চলমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে জানা যায়, তামিম কী সিদ্ধান্ত গ্রহণ করবেন- তা বিপিএলের মাঝপথে আলোচনা হবে। কিন্তু সেরকম কিছু হয়নি। পরে জানা যায়, বিপিএল শেষে হয়ত এই ধোঁয়াশা একটা পথ খুঁজে পাবে। গতকাল বিপিএল ফাইনাল শেষের পর তামিম নিজের ব্যাপারে যা জানিয়েছেন, তা পুরোনো খবর। অর্থাৎ আরো কিছুটা অপেক্ষা করতে হবে, তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের আগ্রহের জায়গাটুকু এবার অনেকটা বোঝা যায়।

মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সদ্য সমাপ্ত বিপিএলে মুশফিক ৩৮০ রান করে, পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আর তামিম শীর্ষে, সংগ্রহে ৪৯২ রান। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও নিজের করে নিয়েছেন। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন তামিম? নতুন প্রধান নির্বাচকের সাথে কী কোনো আলোচনা হয়েছে? উত্তরে বলেন,
“না উনার (লিপু) সাথে আমার কোনো কথা হয় নাই। আমার সাথে জালাল ভাইয়ের কথাবার্তা হয়েছে। আমি প্রস্তুত ছিলাম আলোচনার জন্য। বসার কথা ছিল। আমাদের যোগাযোগ আছে। আমি কালকে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আসার পর আশা করি আমরা বসব। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমার ফিরে আসতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। না হলে ফিরে এসে শুধু খেলে যাওয়ার মানে নেই। কারণ আমি ক্যারিয়ারের এমন জায়গায় আছি আমি হয়তবা ২ বছর খেলব। ঐ কথাগুলো উনাদের সাথে বলতে হবে। যেহেতু এখনও কথা হয় নাই ঐটা বলাটা উচিত হবে না।''
তামিমের অবসর-ঘটনা, বিশ্বকাপ দলে না থাকা; অনেককিছু হয়ে গেছে মাঝে। বাংলাদেশের ক্রিকেট এর সবটা অবগত। তবে এখনো জানা হয়নি তামিম কী করবেন। কিছু জিনিস নিয়ে আপত্তি আছে এই সাবেক অধিনায়কের, তা স্পষ্ট। সেসব নিয়ে আলোচনা, সেসব ঠিক হওয়া- এমন কিছু দিকে ইঙ্গিত দিয়েছেন বারবার। বিপিএলের মাঠে নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স- সবশেষে চ্যাম্পিয়ন। বরিশালের এমন সাফল্যে তামিমের ভূমিকা তুলে ধরতে হয়। নিজের কাছে বিষয়টা কেমন তৃপ্তির? বলতে গিয়ে তামিম বলেন, “আমি খুব বেশি কোনো কিছুতে রোমাঞ্চিত হয়ে যাই না। আবার খুব বেশি আবেগীয় হয়ে যাই না যখন মাঠের ক্রিকেট থাকে। হ্যাঁ গত কয়েক মাসে অনেক কিছু হয়েছে। আসলে আমি এমন কোনো পরিবেশে আসতে চাচ্ছিলাম না যেখানে আমরা এক না। বা আমরা আজকে খারাপ খেলছে কেউ ওকে নিয়ে আমরা আলোচনা করছি এই করছি। সেই পরিবেশটা সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ ছিল। এক কথায় যদি বলতে বলেন কেন বরিশাল ট্রফি জিতেছে? সহজ উত্তর হচ্ছে আমরা এমন পরিবেশ সৃষ্টি করেছি যেখানে সবাই অবদান রেখেছে সবাই খুশি ছিল।''