হায়দরাবাদকে হারিয়ে দিল্লির তৃতীয় জয়
হায়দরাবাদকে হারিয়ে দিল্লির তৃতীয় জয়
হায়দরাবাদকে হারিয়ে দিল্লির তৃতীয় জয়
পুরো টুর্নামেন্টে ধুঁকতে থাকা দিল্লি চমক দেখালো মুস্তাফিজহীন হায়দরাবাদের বিপক্ষে। গত ম্যাচেই ৬৭ রানে গুটিয়ে যাওয়া দিল্লি ডেয়ারডেভিলস মঙ্গলবার ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। অ্যাঞ্জেলো ম্যাথুস ও জয়ন্ত যাদবের এদিন জায়গা হয় দিল্লির স্কোয়াডে। সানরাজার্সের ব্যাটসম্যানরা শুরু থেকেই চওড়া হয় দিল্লির বোলারদের উপর। দলিয় ৫৩ রানের মাথায় প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক ওয়ার্নার। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৩০ রান। আরেক ওপেনার ধাওয়ান ২৮ রান করে দিল্লির লেগ স্পিনার অমিত মিশ্রার শিকার হন। দিল্লির বড় সংগ্রহের পথে সবথেকে বড় অবদান যুবরাজ সিংয়ের। ৪১ বলে ১১ টি চার এবং একটি ছয়ের সাহায্যে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন এই অলরাউন্ডার। যুবরাজ এবং হেনরিকস এর ৯৩ রানের জুটিতে নির্ধারিত ওভার শেষে ১৮৫ রান জমা হয় সানরাইজার্সের স্কোর বোর্ডে। দিল্লির হয়ে দুটি উইকেট নেন শামি।
