গুনারত্ন-সান্দাকানের জোড়া আঘাত, সাজঘরে সাব্বির-মুশফিক
গুনারত্ন-সান্দাকানের জোড়া আঘাত, সাজঘরে সাব্বির-মুশফিক
গুনারত্ন-সান্দাকানের জোড়া আঘাত, সাজঘরে সাব্বির-মুশফিক
ডাম্বুলায় টসে হেরে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমেছে সফররত বাংলাদেশ দল। মাত্র ২৯ রানে সৌম্যের বিদায়ের পর উইকেটে আসা সাব্বির রহমান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালে সাথে নিয়ে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। ঠিক এমন সময়ে সাব্বির এবং মুশফিকুর রহিমকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেকথ্রু এনে দেন আসেলা গুনারত্নে আর লাকসান সান্দাকান।
নিজের ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক আর তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ে সাব্বিরের বিদায় ঘটে। ৫৬ বলে ১০ চারে ৫৪ রান করা সাব্বিরের পতন ঘটে গুনারত্নের বলে। এর তিন বল পরেই লাকসান সান্দাকানের বলে সান্দাকানেরই ক্যাচ হয়ে বিদায় নেন বাংলাদেশী উইকেটরক্ষক। এই মুহুর্তে উইকেটে আছেন তামিম ইকবাল ৪২ রান নিয়ে আর সাকিব আল হাসান অপরাজিত ৩ রান নিয়ে।
