ঘরের মাঠে মাশরাফিদের দাপটে কোণঠাসা কুমিল্লা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
ঘরের মাঠে মাশরাফিদের দাপটে কোণঠাসা কুমিল্লা

ঘরের মাঠে মাশরাফিদের দাপটে কোণঠাসা কুমিল্লা

ঘরের মাঠে মাশরাফিদের দাপটে কোণঠাসা কুমিল্লা

ব্যাক টু ব্যাক হারে বিপিএল শুরু করা সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে এসে দেখাল দাপট। সিলেটের বোলারদের চাপে জড়সড় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তিশালী ব্যাটিং অর্ডার। সামিত প্যাটেল এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই করলেন বাজিমাত। শেষ পর্যন্ত কুমিল্লার ইনিংস থামে ৮ উইকেটে ১৩০ রানে। 

হোম গ্রাউন্ডে বিপিএল ফিরতেই যেন নিজেদের ছন্দ খোঁজে পেল মাশরাফি বিন মর্তুজার দল। জয়ে ফিরতে টস ভাগ্য আজ কথা বলে মাশরাফির পক্ষে। টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্ট্রাইকার্সের দলনেতা। ওপেন করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারলেন না লিটন দাস। প্রথম তিন বলে ৮ করে পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে নিয়েছেন বিদায়। শুরুতেই সিলেটকে সাফল্য এনে দেন বেন কাটিং।  লিটনের উইকেট হারালেও পাওয়ার প্লের ৬ ওভারে স্কোরবোর্ডে ৫৩ রান জমা করেন ইমরুল কায়েস ও মোহাম্মদ রিজওয়ান। নিজের প্রথম ওভার রিজওয়ানকে দিয়ে মেডেন পেলেও দ্বিতীয় ওভারে এসে রেজাউর রহমান রাজা খরচ করেন ১৬ রান। পাওয়ার প্লে শেষ হতেই মাশরাফি অ্যাকশনে নিয়ে আসেন সামিত প্যাটেলকে। অধিনায়কের আস্থার পূর্ণ প্রতিদান দিতে সামিত তুলে নেন ১৪ রানে থাকা রিজওয়ানের উইকেট। ভাঙে ইমরুল-রিজওয়ানের ৩৫ বলে খেলা ৪৭ রানের জুটি।  সামিত নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিদায় করেন সেট হয়ে যাওয়া ইমরুল কায়েসকে। ২৮ বলে ৩০ রান করে অভিজ্ঞ ইমরুলকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। রোস্টন চেজের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ৯ রানে থাকা তাওহীদ হৃদয়। আগের ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফেরা হৃদয় আরও একবার দলের বিপদ বাড়িয়ে সাজঘরে যান। এরপর দ্রুতই বিদায় নিতে হয় রোস্ত চেজকে, ২ রানের বেশি করতে পারেননি এই ক্যারিবীয়। টানা তিন ওভারে ৩ উইকেট ঝুলিতে নেন সামিত প্যাটেল। তার স্পিন ঘূর্ণি সামলাতেই যেন নাজেহাল কুমিল্লার ব্যাটাররা।  ৭৪ রান করতেই ৫ উইকেট হারিয়ে ফেলা কুমিল্লাকে এরপর স্বস্তি এনে দেন খুশদিল শাহ ও জাকের আলি অনিক। ধীরগতির জুটি হলেও তাদের ৩৯ রান কুমিল্লার সংগ্রহে রাখে বড় অবদান। নাহলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। এরমাঝে ব্যক্তিগত ৮ রানে থাকা জাকের আলি অনিকের সহজ ক্যাচ হাত ফস্কে বেরিয়ে যায় ইয়াসির আলির। এবারের বিপিএলে প্রথম উইকেটের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হলেন রেজাউর রহমান রাজা। এই জাকের আলিই শেষপর্যন্ত কুমিল্লাকে টেনে নিয়ে যান বর সংগ্রহের পথে।  এরমাঝেই খুশদিল শাহ ম্যাথু ফর্ডের ইয়ার্কার সামলাতে না পেরে হারিয়েছেন স্ট্যাম্প। ফেরার আগে অবশ্য এই পাকিস্তানি অলরাউন্ডার ২২ বলে খেলে গেছেন ২১ রানের ইনিংস। নিজের কোটার শেষ ওভারের প্রথম বলেই প্রথম উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ২ রানে বিদায় ঘটে ম্যাথু ফর্ডের। ইনিংসের শেষ ওভারে অবশ্য জাকের আলিও উইকেট হারান।