একাধিক পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে খুলনা
একাধিক পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে খুলনা
একাধিক পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে খুলনা
আজ ১৪ ফেব্রুয়ারি, চট্টগ্রামে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টসে জেতা কুমিল্লার অধিনায়ক লিটন দাস জানালেন, আগে করবেন ব্যাটিং। টানা চার জয়ে উড়তে থাকা কুমিল্লা আছে ফুরফুরে মেজাজে, এই ম্যাচ খুলনার জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান দুই নম্বরে। টেবিলের শীর্ষস্থান দখলের জন্য বড় জয়ের দরকার লিটন দাসদের। টানা চার জয়ে বিপিএল রীতিমতো উড়ছে কুমিল্লা। স্থানীয়দের সাথে তাদের বিদেশিরাও দাপট দেখাচ্ছে। গতকাল উইল জ্যাকস সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন সর্বোচ্চ সংগ্রহ। এরপর মইন আলি পেয়ে যান হ্যাটট্রিকের দেখা। বিপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে থাকা খুলনা টাইগার্স ৮ ম্যাচে পেয়েছে ৪ জয়। গতরাতেই, শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৭৮ রানে হেরেছে তারা। রংপুর রাইডার্সের রেকর্ড ২১৯ রান টপকাতে নেমে ১৪১ রানে থামে খুলনার ইনিংস। আজ ঘুরে দাঁড়ানোর মিশনে তাদের মোকাবিলা করতে হবে শক্তিশালী কুমিল্লাকে।কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), জনসন চার্লস, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মইন আলি, ম্যাথু ফোর্ড জাকের আলি অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, উইল জ্যাকস, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম, নাহিদ রানা, লুক উড।
