ঢাকায় আসছেন ডেভিড মিলার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকায় আসছেন ডেভিড মিলার

ঢাকায় আসছেন ডেভিড মিলার

ঢাকায় আসছেন ডেভিড মিলার

দশ হাজারেরও বেশি টি-টোয়েন্টি রান নিয়ে এবার বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার। চলতি আসরে মিলারকে প্রথমবারের মতো দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। প্লে-অফ খেলতে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় এসে যুক্ত হবেন টিম হোটেলে। 

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, 'ফরচুন বরিশালের বিদেশি খেলোয়াড় হিসেবে বিপিএল খেলতে ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার।' চলতি আসরে ১১ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে তামিম ইকবালের দল। প্লে-অফে ওঠার সমীকরণে অনেকটাই এগিয়ে তারা। কাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তামিম-মুশিরা। আইপিএলসহ দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপালেও এবারই প্রথম বিপিএলে আসছেন মিলার। মোট ৪৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ডেভিড মিলার নামের পাশে যোগ করেছেন ১০ হাজার ১৯ রান। ৪৫ বার হাফ সেঞ্চুরি পাওয়া মিলারের আছে ৪টি শতরানের ইনিংসও। ১৩৮.২১ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ৩৫.২৭।