স্পিন নয়, পেসেই আস্থা বাংলাদেশকে নিয়ে ওয়াল্টারের স্পষ্ট বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্পিন নয়, পেসেই আস্থা বাংলাদেশকে নিয়ে ওয়াল্টারের স্পষ্ট বার্তা

স্পিন নয়, পেসেই আস্থা বাংলাদেশকে নিয়ে ওয়াল্টারের স্পষ্ট বার্তা

স্পিন নয়, পেসেই আস্থা বাংলাদেশকে নিয়ে ওয়াল্টারের স্পষ্ট বার্তা

মিরপুরের উইকেট নিয়ে বহুদিনের ‘স্পিন নির্ভর’ পরিচিতি যেন এবার নতুন মোড় নিতে যাচ্ছে। সাদা বলের সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে নেমেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের পেস আক্রমণ আর সেই শক্তিকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার।

সিরিজ শুরুর আগে প্রথম অনুশীলন সেশন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই প্রধান কোচ রব ওয়াল্টার। বাংলাদেশের বোলিং আক্রমণ বিশ্লেষণ করে তিনি স্পষ্ট করে দেন, আলাদা করে স্পিন-সহায়ক উইকেট তৈরির প্রয়োজন দেখছেন না তিনি। ওয়াল্টার বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের দলে দারুণ কিছু পেসার রয়েছে। তাদের স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা করে মাঠে তা কাজে লাগাতে হবে।’

নিজেদের প্রস্তুতির দিক নিয়েও আশাবাদী এই কোচ। ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তিনি দলের প্রস্তুতির কথা তুলে ধরেন। ওয়াল্টার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হয়। আমরা এখানকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, যেখানে স্পিন ও পেসের লড়াই ছিল সমান। আমরা দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি।’

তিনি আরো বলেন, ‘এখানকার কন্ডিশন একেবারেই ভিন্ন। আমরা সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করছি। প্রথম ম্যাচের আগে যে কয়েকদিন সময় পেয়েছি, তা হয়তো পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ খেলে অনেকে এসেছে, সব মিলিয়ে ভালোই লাগছে।’

একই প্রসঙ্গে আবারও কন্ডিশনের ভিন্নতা এবং মানিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। ওয়াল্টার বলেন, ‘অবশ্যই ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। এখানে অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়।’