চাপে নেই অধিনায়ক শুভাগত, লক্ষ্য প্লে অফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 8 মিনিট আগে
চাপে নেই অধিনায়ক শুভাগত, লক্ষ্য প্লে অফ

চাপে নেই অধিনায়ক শুভাগত, লক্ষ্য প্লে অফ

চাপে নেই অধিনায়ক শুভাগত, লক্ষ্য প্লে অফ

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা-ঢাকা লড়াইয়ের পর, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেয়াত স্টাইকার্স। উদ্বোধনী দিনের ম্যাচ সামনে রেখে চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

বিপিএলের প্রথম অংশ শুরু হচ্ছে ঢাকা দিয়ে। সেখানে মিরপুরের উইকেট নিয়ে সবসময়ই কথাবার্তা হয়ে থাকে। প্রথম ম্যাচ, সেখানে মিরপুরের উইকেট। কীভাবে দেখছেন শুভাগত?, “একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি সবাই।”
“গেল বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল। আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং-বোলিং… সব মিলিয়ে স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটিং, বোলিং দুই বিভাগই যেন ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেট চাই।”
গত বিপিএলেও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শুভাগত। চট্টগ্রামের হয়ে ১৭০ রান এবং ৯ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। অধিনায়কত্ব নতুন চ্যালেঞ্জ কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়; তামিম, দীপু, শহিদুল, আলামিনদের মতো তরুণ খেলোয়াড় আছে; সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।” চট্টগ্রামকে নিয়ে প্লে অফের স্বপ্ন দেখছেন শুভাগত। গত আসরে মাত্র ৩ ম্যাচে জয় লাভ করে টেবিলের তলানিতে ছিল দলটি। এবারের প্রসঙ্গ আসতে চট্টগ্রামের অধিনায়ক বলেন, “এ বছর আমাদের যে দল হয়েছে, যে খেলোয়াড় আছে, তাতে সবাই আত্মবিশ্বাসী যে আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ, আমরা সে লক্ষ্যের দিকেই মনোযোগটা দিচ্ছি। আশা করছি আমরা প্লে অফ খেলতে পারব।”