'বরিশালের হয়ে খেলতে চায়নি মুশফিক'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 2 ঘন্টা আগে
'বরিশালের হয়ে খেলতে চায়নি মুশফিক'

'বরিশালের হয়ে খেলতে চায়নি মুশফিক'

'বরিশালের হয়ে খেলতে চায়নি মুশফিক'

গত আসরে মুশফিককে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলো বরিশাল বুলস। এমনি তথ্য দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সেবার আইকন ক্রিকেটারদের মধ্যে মুশফিককে পেতে মরিয়া ছিলো তাঁরা। গত আসরে এই মুশফিকই ছিলো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম। তবে মজার ব্যাপার হলো মুশফিক খেলতেই চাননি বরিশাল বুলসের হয়ে। গতকাল একটি বেসরকারী টিভি চ্যানেলে বরিশাল দলের কর্ণধার এম এ আউয়াল চৌধুরীর এক সাক্ষাৎকারে মুশফিককে নিয়ে বাজে ভাবে মন্তব্য করেন। তাঁর মতে মুশফিক অধিনায়ক হিসেবে অযোগ্য। মুশফিক নাকি শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন দলের ভেতরে। প্রশ্ন তোলেন মুশফিকের দায়িত্বজ্ঞান ও অধিনায়কত্ব নিয়ে। এমন একটি ঘটনা শেষ পর্যন্ত বিসিবিতে গিয়েও পৌছেছে। এ নিয়ে মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘আমার এখনো স্পষ্ট মনে আছে মুশফিক বরিশালের হয়ে খেলতে চায়নি। বরিশাল বুলস তাঁকে খুব করে চেয়েছিল বলেই আমিসহ তাঁকে রাজি করিয়েছিলাম।’ এমন ঘটনা এর আগেও হয়েছিলো। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আইকন হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম আসায় তাঁকে নিয়েও বাজে মন্তব্য করে বসেছিলেন কুমিল্লা দলের মালিক নাফিসা কামাল। মুশফিকের ঘটনাটি বিসিবি গুরুত্বের সাথে নিয়েছে। ইসমাইল হায়দার বলেন, ‘আউয়াল চৌধুরী যদি তাঁর কথাগুলোর প্রমাণ করতে না পারেন তবে বিপিএল কমিটি তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে।’ বুলস মালিকের এমন বেফাঁস মন্তব্যে নিজেকে সামলে রাখতে পারেননি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দুপুরে মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো খেলোয়াড় নই মানলাম তবে আমার শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন এটি শুনতে খুবই খারাপ লাগছে। আজ আমার সাথে এমন হয়েছে কাল অন্য কারো সাথে হবে। আশা করবো এমনটি যেন আর কারো সাথে না হয়। বাংলাদেশ দলের একজন খেলোয়াড় হিসেবে এতটুকু সম্মান তো পেতেই পারি।’ মুশফিকের বক্তব্যের পর এম এ আউয়াল চৌধুরী মিরপুরে সংবাদ সম্মেলনও করতে চেয়েছিলেন। গণমাধ্যমকে অপেক্ষা করতেও বলেছিলেন। পরে আর আসেননি তিনি।