বরিশাল ছেড়ে পরিবারের কাছে গেলেন শোয়েব মালিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 45 মিনিট আগে
বরিশাল ছেড়ে পরিবারের কাছে গেলেন শোয়েব মালিক

বরিশাল ছেড়ে পরিবারের কাছে গেলেন শোয়েব মালিক

বরিশাল ছেড়ে পরিবারের কাছে গেলেন শোয়েব মালিক

ফরচুন বরিশাল ছেড়ে চলে গেলেন শোয়েব মালিক। এবারের বিপিএলে তাকে আর না দেখার সম্ভাবনাই বেশি। পরিবারের পাশে থাকতেই বিপিএল ছাড়লেন এই পাকিস্তানি অলরাউন্ডার। বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ইব্রাহিম জাদরান জাতীয় দলের হয়ে খেলতে কাল বাংলাদেশ ছাড়বেন। 

৪১ বছর বয়সী এই ক্রিকেট তারকা সম্প্রতি নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন, বিয়ে করেছেন মডেল সানা জাভেদকে। জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ। তারপর পাক অভিনেত্রী সানা জাভেদকে শোয়েবের বিয়ে। এবারের বিপিএলে তিন ম্যাচ খেলা মালিক রান পেয়েছেন কেবল ২৯, বল হাতে শিকার ১ উইকেট। ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচে ১৭* ও ৫* রানে অপরাজিত থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ ম্যাচে ৬ বল খেলে করেন ৭ রান। আর তাতেই যেন শেষ শোয়েব মালিকের ২০২৪ বিপিএল মৌসুম।  বিপিএল খেলতে এসেই পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঘোষণা দেন, তার এবং সানা জাভেদের বিয়ের কথা। এর পরেই সানিয়া এবং শোয়েবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সানিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, কয়েক মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা বরিশাল তিন ম্যাচ খেলে পেয়েছে ১ জয়। মালিকের সাথে আরও এক বিদেশি তারকাকে দলে পাচ্ছে না ফরচুন বরিশাল। আফগান ওপেনার ইব্রাহিম জাদরান জাতীয় দলের অ্যাসাইনমেন্টে অংশ নিতে কাল ঢাকা থেকে শ্রীলঙ্কার বিমানে বসবেন। কলম্বোতে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী দুই ফেব্রুয়ারি। তাই আগে-ভাগেই দলের অনুশীলনে যোগ দিতে বিপিএল ছাড়ছেন ইব্রাহিম।  ইব্রাহিম জাদরানও এবারের বিপিএলে খুব একটা ছন্দে ছিলেন না। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ ও ১১ রান। বরিশাল ফ্র্যাঞ্চাইজি তাদের সবশেষ ম্যাচে জাদরানকে একাদশের বাইরে রাখে।