চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অভিজ্ঞদের যে একটা বড় লাইন আপ থাকবে সেটি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় স্পস্ট।
আজ বুধবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ওয়ানডে দল তো তৈরীই আছে। দলের কম্বিনেশন এখন যেমন আছে ওটাই থাকবে আশা করি। তাই আসছে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খুব বেশি পরিবর্তন আসবেনা।
আগামীকাল সকাল ১১ টায় দল ঘোষনা হবার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। আগামী জুনে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এখানে দুটি ওয়ানডে খেলবে তারা। একটি খেলবে ইংল্যান্ড এর ঘরোয়া দল সাসেক্স এর বিপক্ষে। অন্য দল এখনো জানা যায়নি।
এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ হিসেবে বাংলাদেশ পাচ্ছে এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলায় টাইগারদের গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড সহ অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
এসব কিছু মাথায় রেখেই তাই অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে এমনটিই জানালেন সুজন।