বিপিএল ছেড়ে সংসদে ঢুকলেন মাশরাফি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ছেড়ে সংসদে ঢুকলেন মাশরাফি

বিপিএল ছেড়ে সংসদে ঢুকলেন মাশরাফি

বিপিএল ছেড়ে সংসদে ঢুকলেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট স্টাইকার্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় সংসদে সম্প্রতি ‘হুইপ’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় এবং সেই দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকায়, বিপিএল থেকে কিছুটা বিরতি নিচ্ছেন তিনি।

আজ সিলেট স্টাইকার্সের সংবাদ বিজ্ঞপ্তি থেকে মাশরাফির ব্যাপারে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিবৃতিতে বলা হয়েছে, মাশরাফির রাজনৈতিক দায়িত্বের সাথে বিপিএলের সূচি, সবমিলিয়ে যদি সুযোগ হয়ে ওঠে আবারও চলমান আসরে মাঠে দেখা যাবে তাঁকে। মাশরাফির অনুপস্থিতিতে সিলেটের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সিলেট এখন পর্যন্ত বিপিএলে ৫ টি ম্যাচ খেলেছে। যার সবকয়টিতে হারের স্বাদ পেতে হয়েছে দলটির। পয়েন্ট টেবিলে অবস্থান করছে একেবারে তলানিতে। মাশরাফি ৫ ম্যাচ খেলে ৩ ম্যাচে বল করেছেন, উইকেট সংগ্রহ করেছেন মাত্র ১ টি।