নতুন পেস আক্রমণে বাংলাদেশ, দলে সাকলাইন-রিপন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে
নতুন পেস আক্রমণে বাংলাদেশ, দলে সাকলাইন-রিপন

নতুন পেস আক্রমণে বাংলাদেশ, দলে সাকলাইন-রিপন

নতুন পেস আক্রমণে বাংলাদেশ, দলে সাকলাইন-রিপন

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজ, একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। নতুন লুকের পেস আক্রমণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি উপযোগী বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য দেখিয়ে নজর কাড়েন।

এছাড়া ডেথ ওভারে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসার এর আগে ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান।

স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।