বাংলাদেশ জাতীয় দলের নতুন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কিলি। দুই বছরের চুক্তিতে এই অস্ট্রেলিয়ান বাংলাদেশের সাথে কাজ করতে যাচ্ছেন। তাঁর চুক্তি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ক্রিকেট ও রাগবি-সহ পেশাদার বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাথানের।
অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশনের (এএসসিএ) লেভেল-২ সার্টিফিকেটধারী, অভিজ্ঞতাসম্পন্ন কোচ নাথান। তিনি পেশাদার ক্রিকেট ও রাগবির সাথে যুক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন।সেখানে তিনি বিভিন্ন দলের সাথে কাজ করেছেন। যারমধ্যে এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েইজ, উইমেন্স বিবিএলের সিডনি সিক্সার্স অন্যতম। তিনি রজার ফ্যাব্রির স্পিড এন্ড অ্যাজিলিটি একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৭ থেকে ২০১৮ সালে।বিসিবিতে যোগ দেবেন শীঘ্রই। বাংলাদেশের সাথে কাজ করার আগে অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ, যারা স্পিড ও রিকন্ডিশনিং নিয়ে কাজ করে থাকে- সেই দায়িত্বে ছিলেন রাগবি দল ব্রিজবেন ব্রঙ্কোজের হয়ে।