আশরাফুলের রেকর্ড ছুঁলেন মাশরাফি-সাকিব
আশরাফুলের রেকর্ড ছুঁলেন মাশরাফি-সাকিব
আশরাফুলের রেকর্ড ছুঁলেন মাশরাফি-সাকিব
আশরাফুল, মাশরাফি আর সাকিব আল হাসান। ক্রিকেটে তারকা খ্যাতি আর জনপ্রিয়তার শীর্ষে এই তিনজন। জাতীয় দলে না থাকলেও জনপ্রিয়তা কমেনি এক সময়ের দেশ সেরা ব্যাটসম্যান আশরাফুলের। মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে নেই দীর্ঘ সময়। ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া আশরাফুল যে একটা সময় বাংলাদেশ দলের অটোমেটিক চয়েস ছিলো ওয়ানডে ম্যাচের সংখ্যা দেখলেই বুঝা যায় সহজেই। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার আগে আশরাফুল খেলেছেন ১৭৫ টি ওয়ানডে ম্যাচ। বাংলাদেশের হয়ে কোন ক্রিকেটারের ১৭৫টি ওয়ানডে খেলে সবার শীর্ষে আছেন এই তারকা ব্যাটসম্যান। এর পরেই আছেন ওয়ানডে দলের অধিনায়ক আর সহ অধিনায়ক। অধিনায়কের অভিষেক ২০০১ সালে হলেও অনেক ম্যাচ খেলতে পারেননি ইনজুরি বাধায়। মাশরাফির পিছিয়ে পড়ার মূল কারণ এটিই। যদিও ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে দুই ম্যাচে ছিলেন মাশরাফি মর্তুজা। সেটি হিসেব করলে দাঁড়ায় ১৭৬ ম্যাচ। এই ১৭৬ ম্যাচে মাশরাফি রান করেছেন ১৫৫৭, উইকেট নিয়েছেন ২৩১ টি। মাশরাফির ডেপুটি সাকিব আল হাসান খেলেছেন ১৭৪ ম্যাচ। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া সাকিব এখন পর্যন্ত খেলে রান করেছেন ৪৮২৫। আছে ৬ টি শতক আর ৩৪ টি অর্ধ শতক। বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। সেরা বোলিং ৪৭ রানে ৫ উইকেট। এদিক থেকে পিছিয়ে নেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ানডে দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান খেলেছেন ১৭৩ টি ওয়ানডে ম্যাচ। এর পরই আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। খেলেছেন ১৭০ টি ওয়ানডে ম্যাচ।
