আরও একবার টস ভাগ্য লিটনের পক্ষে
আরও একবার টস ভাগ্য লিটনের পক্ষে
আরও একবার টস ভাগ্য লিটনের পক্ষে
২০২৪ বিপিএলের বিগ ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় দ্বিতীয় পর্বে দুই দলের জন্যই এটি প্রথম ম্যাচ। তাই শুরুটা জয়ে রাঙাতে চায় তারা। আগে ব্যাটিংয়ে নামছে লিটন দাসের দল। রাতে ঢাকায় পৌঁছে আজ কুমিল্লার জার্সিতে ম্যাচ খেলতে নামছেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস।
মিরপুর হোম অব ক্রিকেটে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
দুই দলের একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা একাদশে উইল জ্যাকস। তাকে জায়গা দিতে বাদ গেলেন রেমন রেইফার। অন্যদিকে, খুলনার ইলেভেন ফিরলেন এভিন লুইস, আকবর আলি, মুকিদুল ইসলাম। নেই লঙ্কান তারকা দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান।
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চার জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে খুলনা টাইগার্স। অন্যদিকে ৫ ম্যাচে তিন জয় ও ২ পরাজয় নিয়ে কুমিল্লার অবস্থান চারে।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, উইল জ্যাকস, আমির জামাল, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, আকবর আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
