আর দশটা ম্যাচের মতই দেখছেন হাথুরু সিংহে
আর দশটা ম্যাচের মতই দেখছেন হাথুরু সিংহে
আর দশটা ম্যাচের মতই দেখছেন হাথুরু সিংহে
বিশেষ ম্যাচ বলে উদ্বিগ্ন হবার কিছু নেই। চাপ নিলেই যে সমস্যা হবে সেটা হাথুরু সিংহে ভালো করেই জানেন। যে দলেরই প্রতিপক্ষ ভারত হয় সবাই সেই ম্যাচকে গুরুত্ব দেন বিশেষ ম্যাচ বলে।
আর সেখানে বাংলাদেশের বিশেষ কোন ম্যাচ মানেই প্রতিপক্ষ ভারত।সেটাই হয়ে আসছে গত কয়েক বছর ধরে। উদাহরণ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। আছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাড্ডা-হাড্ডি লড়াই। সত্যি বলতে আমাদের নয়, আমরাই ভারতের কঠিন প্রতিপক্ষ এখন।
আগামী ১৫ তারিখ সেমিফাইনালের ম্যাচকে সামনে রেখে এজবাস্টনে আজ কঠোর অনুশীলন করেন হাথুরু শিষ্যরা। সেখানেই হাথুরু মুখোমুখি হন গনমাধ্যমের। কোচ বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ কে বিশেষ ভাবে দেখছিনা। অন্য আট-দশটা ম্যাচের মতই সমান গুরুত্ব দিচ্ছি।’
হাথুরু সিংহে নিজেও খুব করে চাইছেন ফাইনালে খেলুক বাংলাদেশ। চাইলেই তো আর হবেনা। খেলতে হবে নিজের সেরাটা দিয়ে। হাথুরু বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই আমি বলেছিলাম এখানে ইতিবাচক যা পাবো সেটাই আমাদের অর্জন। সেমি ফাইনালে উঠেছি এটাও বা কম কিসে। আমরা আত্ববিশ্বাসী হয়েই মাঠে নামবো। দেখা যাক ম্যাচ টা এবার জিততে পারি কিনা।’
হাথুরু সিংহে আরো যোগ করেন, ‘গত তিন বছরে আমার দল অনেক উন্নতি করেছে। তারই প্রতিফলন এসব জয়। এই বদলে যাওয়া বাংলাদেশের রসদ হয়ে কাজ করেছে ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সেই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর ঘরের মাঠেও সিরিজ জয়ের গুরুত্বরোপ করেছি। আমরা সফল হয়েছি। গত একবছর ধরে আমাদের পরিকল্পনা ছিলো বিদেশের মাটিতে ভালো খেলা। এখানেও আমরা সফলতা পেয়েছি। এসব ঠিকমত করতে পেরেছি বলেই আজ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আমরা।’
আগামী ১৫ তারিখ এজবাস্টনে বাংলাদেশ সময় সময় বিকাল ৩ টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
