আম্পায়ার মুকুল যা করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
আম্পায়ার মুকুল যা করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়

আম্পায়ার মুকুল যা করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়

আম্পায়ার মুকুল যা করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়

গতরাতে দাসুন শানাকাকে ছয় মেরে দলকে জেতানো নাজমুল হোসেন শান্ত এই ছয়েই পেয়েছেন তার বহুল প্রতীক্ষিত ফিফটি। ৮ উইকেটের বড় জয়ে টাইগাররা সিরিজ ফেরাল সমতায়। তবে এমন রোমাঞ্চকর মুহূর্ত ছাপিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচে ফের আলোচনায় থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই কি বিতর্ক? নতুন ম্যাচে নতুন-নতুন সব দ্বন্দ্ব। কট বিহাইন্ডে সৌম্য সরকার আউট থেকে নট আউট, এই থ্রিলারের প্রধান চরিত্রের ভূমিকায় নিয়ে আসা হল মাসুদুর রহমান মুকুলকে। লঙ্কানদের ছাপিয়ে নিজ দেশের দর্শকেরাও আওয়াজ তুলেছেন তার বিরুদ্ধে। কিন্তু থার্ড আম্পায়ার মুকুল সৌম্যর রিভিউ চ্যালেঞ্জে যে সিদ্ধান্ত জানিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মুহূর্তের মধ্যে ফুটেজ পর্যালোচনা করে যুক্তিসম্মত সিদ্ধান্তই তিনি টিভি পর্দায় দেখালেন, 'সৌম্য সরকার নট আউট'। গত রাতের কাণ্ড দেখে সহজেই বলে দেওয়া যায়, আম্পায়ারিংও থ্যাংকসলেস জব।

নিজের আউট নিয়ে ব্যাটার সৌম্য সরকার ম্যাচ শেষে টি-স্পোর্টসে শোনালেন কি হয়েছিল সে সময়কার মাঠের আসল গল্প, 'না আমি আত্মবিশ্বাসী ছিলাম আমার ব্যাটে লাগে নাই। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি, কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার লাগে নাই। হয়তবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়ত আমার চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সাথে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম, বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের কাছে জিজ্ঞেস না করেই রিভিউ নেওয়া।'  বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বড় পরাজয়ের ম্যাচে আলোচনার বড় জায়গা জুড়ে থার্ড আম্পায়ারের একটি কট বিহাইন্ডের সিদ্ধান্ত। বেশ কিছুক্ষণ রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন থার্ড আম্পায়ার। আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেওয়া সৌম্য সরকারও ম্যাচের পর জানালেন তার বক্তব্য। স্বয়ং ব্যাটারের পরিষ্কার অভিব্যক্তি আর টিভি রিপ্লেতে দেখা, বল ও ব্যাটের মাঝে স্পষ্ট দূরত্বই বলে দেয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দারুণ এক সিদ্ধান্তই জানান থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এমন কাণ্ডের পর স্বাভাবিকভাবেই তার ভাসার কথা ছিল প্রশংসার বন্যায়। কিন্তু হয়েছে তার পুরো উলটো, প্রায় সবাই আঙুল তুলেছেন বিরুদ্ধে। দাবি করতে থাকেন যে তৃতীয় আম্পায়ার বড় ভুল করেছেন। নেটিজেনদের একাংশ তো এটাকে স্রেফ 'কারচুপি'ও বলে যাচ্ছেন হরহামেশাই। ছেড়ে কথা বলছেন না লঙ্কান প্রাক্তন ক্রিকেটাররাও। কিন্তু টিভি রিপ্লে দেখে মাসুদুর রহমান মুকুল যে সিদ্ধান্ত জানিয়েছেন, তার এই কাজের পুরোটাই প্রযুক্তি আর আইসিসির নিয়মের অংশ। টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ ছিল বলেই এমন সিদ্ধান্ত। বেশ সমৃদ্ধ ও বর্ণাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ার ৪৮ বছর বয়সী মাসুদুর রহমান মুকুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই পর্যন্ত তিনি মোট ২৯ বার অনফিল্ড আম্পায়ার ও ১৪ বার ছিলেন টিভি আম্পায়ায়ের গুরু দায়িত্বে। এশিয়া কাপে দুর্দান্ত আম্পায়ারিংয়ে সবার নজর কেড়েছিলেন মাসুদুর রহমান মুকুল। ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ এরপর ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালের মতো মেগা ইভেন্টে তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলেছেন বেশ প্রশংসার সাথে। আইসিসির প্যানেলেও আছেন, ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মোট ১২ টি ম্যাচে তার নাম জড়িত ছিল। ২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেক, এই কয়েক বছরেই উঠেছেন অনন্য উচ্চতায়। এমনকি বাংলাদেশ-শ্রীলঙ্কা চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন মাঠের আম্পায়ারের ভূমিকায়, দু'দলই একবার করে তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যর্থ হয়েছে।  তবে গতরাতে ঘটে গেল যে কাণ্ড, মাসুদুর রহমানের বিরুদ্ধে যত কথা; এ সবকিছুই অপ্রত্যাশিত। বাংলাদেশের ইনিংসের ৪র্থ ওভারের প্রথম ডেলিভারি। বিনুরা ফার্নান্দোর বলে উইকেট কিপারের গ্লাভসে ক্যাচ হন সৌম্য সরকার। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল বিনুরার আবেদনে আঙুল উঁচিয়ে আউট দিলেও রিভিউ চ্যালেঞ্জ নিয়ে উইকেট বাঁচান সৌম্য। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেলের আউট মুছে থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সিদ্ধান্ত জানান সৌম্যর পক্ষে। তার যুক্তি ছিল, ব্যাট আর বলের মাঝে ছিল যথেষ্ট গ্যাপ। আল্ট্রা এজে স্পাইক দেখা গেলেও তা ছিল কয়েক ফ্রেম পরে। আর একারণেই সৌম্য সরকার ‘নট আউট’।  থার্ড আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি শ্রীলঙ্কা! তারা ছুটে গেছেন আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের কাছে। সৈকত অবশ্য তাদের বুঝিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন। শ্রীলঙ্কার ডাগআউটে থাকা হেড কোচ ক্রিস সিলভারউড অভিযোগ জানান ফোর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছে। এমন কী ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, তারা ফুটেজ পর্যালোচনা করে দেখবেন। আইসিসির ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাবেন। বিষয়টি নিয়ে অবশ্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।