আল আমিন ম্যাজিকে প্রাইম ব্যাংকের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
আল আমিন ম্যাজিকে প্রাইম ব্যাংকের জয়

আল আমিন ম্যাজিকে প্রাইম ব্যাংকের জয়

আল আমিন ম্যাজিকে প্রাইম ব্যাংকের জয়

ফতুল্লায় সকালে টসে জিতে ফিল্ডিং এর সিদ্বান্ত নেন প্রাইম ব্যাংকের কাপ্তান মেহেদি মারুফ। গত ম্যাচে ঘরোয়া লিগের সেরা ইনিংস খেলা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল আজকেও দেখে শুনে ইনিংসের শুরু করেন। কিন্তু দলীয় ৪৩ রানের মাথায় মোহামেডানের উদ্বোধনী জুটি ভাঙ্গে। এরপর দলীয় ৬৪ রানের মাথায় রনি তালুকদারের স্ট্যাম্প উপড়ে ফেলেন প্রাইম ব্যাংকের অলরাউন্ডার সৌম্য সরকার। এরপরই বৃষ্টি হানা দেওয়ায় মোহামেডানের জন্য ৪১ ওভার বরাদ্দ করা হয়। কিন্তু দলপতি তামিম ইকবাল ব্যক্তিগত ৪৬ রানে আল আমিনের শিকার হয়ে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পরে মোহামেডান। এরপর কোন ব্যাটসম্যানই আশানুরূপ ব্যাটিং প্রদর্শন করতে পারে নি, নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ৩৬.১ ওভারে স্কোরবোর্ডে ১৪২ রান তুলতেই গুটিয়ে যায় মোহামেডান। গত ম্যাচে সেঞ্চুরি করা প্রাইম ব্যাংকের অলরাউন্ডার আল আমিন আজকে বোলিং কারিশমা দেখালেন। বিধ্বংসী এক বোলিং স্পেলে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। এছাড়াও প্রাইম ব্যাংকের পেসার আল আমিন হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার এবং আরিফুল হক একটি করে উইকেট ভাগ করে নেন। বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৪৩ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় প্রাইম ব্যাংক। দলিয় ১০ রানের মাথায় সৌম্য সরকার এবং অধিনায়ক মেহেদি মারুফ প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর সাব্বির রহমান এবং ভারতিয় উন্মুক্ত চাঁদ ক্রিজে এসে শুরুর বিপর্যয় সামাল দেন। দলের রান যখন ৫৩ তখন উন্মুক্ত চাঁদ মোহামেডানের স্পিনার এনামুল হক জুনিয়রের শিকার হন। কিন্তু ব্যাটিং এর একপ্রান্ত আগলে রাখেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ৭৫ বলে চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে অপরাজিত থাকেন সাব্বির। তাইবুর রহমান এবং সাব্বির রহমানের অনবদ্য ৯০ রানের জুটিতে ২৭ ওভার চলাকালীন সময়ে সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহামেডানের হয়ে তাইজুল, শুভাশিষ এবং এনামুল হক জুনিয়র একটি করে উইকেট শিকার করেন। সংক্ষিপ্ত স্কোরঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৪২/১০ তামিম ৪৬, আল আমিন ৫/২৫ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৫০/৩ সাব্বির ৭৮, তাইবুর ৪২ ফলাফলঃ প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী। (বৃষ্টি আইন) ম্যাচসেরাঃ আল আমিন।