আগে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 31 মিনিট আগে
আগে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা

আগে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা

আগে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা

একদিন বিরতির পর আবার মাঠের লড়াইয়ে বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের তৃতীয় ম্যাচ আজ খেলতে নামলেও এটি দুর্দান্ত ঢাকার দ্বিতীয় খেলা। প্রথমবারের মতো বিপিএলে নামছেন অস্ট্রলিয়ান অ্যালেক্স রস। 

মিরপুর হোম অব ক্রিকেটে আজ দুপুর দেড়টায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুভাগত হোম টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন। প্রথম দিন মাঠে নেমে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে দুর্দান্ত ঢাকা। পেসার শরিফুল ইসলাম অনবদ্য হ্যাটট্রিক করে দলের সাফল্যে রেখেছেন বড় ভূমিকা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও আসর শুরু করেছিল জয় দিয়ে, সেটাও আগেরবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। মাশরাফির সিলেটকে ৭ উইকেটে উড়িয়ে আসর শুরু করলেও শনিবার দ্বিতীয় খেলায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে জিতেছে খুলনা। চট্টগ্রামের ১২১ রান তারা পেরিয়ে গেছে ১০ বল হাতে রেখেই। নাহিদুল ইসলামের অফ স্পিন বিষে নীল হয়ে আর মাথা তুলে দাঁড়াতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

দুর্দান্ত ঢাকা একাদশ-

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।