আবরার আহমেদ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
আবরার আহমেদ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে

আবরার আহমেদ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে

আবরার আহমেদ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে

এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ হাঁটুর ইনজুরিতে পড়েছেন। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তাঁকে দেখা যাবে না, অনিশ্চিত রয়েছে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট নিয়েও। স্কোয়াডের সাথেই থাকবেন এই স্পিনার। এমতাবস্থায় আরেক স্পিনার সাজিদ খান'কে দলে ডাকা হয়েছে বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি'র বিবৃতি থেকে জানা যায়, আবরার দলের সাথেই থাকবেন। অস্ট্রেলিয়ার পার্থে চিকিৎসার ব্যবস্থা করা হবে তাঁর জন্য। এরপর একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে নেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য এখনই পিসিবি তাঁকে বিবেচনার বাইরে রাখছে না। প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে, প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে, ২৭ ওভারের পর ডান পায়ের হাঁটুর কাছে বেশ ব্যথা অনুভূত হওয়ার মাঠের বাইরে যেতে হয় আবরারকে। এরপর পিসিবির মেডিকেল দল কিছু প্রাথমিক চিকিৎসা শেষে, এমআরআই করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর ফলাফল খেয়াল করলে সেখানে আরও কিছু অসুবিধা দেখা দেয়। ৬ টেস্ট খেলা আবরার শিকার করেছেন ৩৮ টি উইকেট। আসন্ন সিরিজে পাকিস্তানের স্পিনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কথা ছিল তাঁর। তবে সেখানে ভূমিকা রাখতে দেখা যেতে পারে এখন নোমান আলি'কে। যিনি ১৫ টেস্ট খেলে ৪৭ উইকেট তুলেছেন। অন্যদিকে সাজিদ, ৭ টেস্ট খেলে ২২ উইকেট নিয়েছেন। তিনি ২০২৩ কায়েদ-এ-আজম ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১২তম অবস্থানে আছেন। ৬ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। অলরাউন্ডার আগা সালমান'কে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাত ঘোরাতে দেখা যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এছাড়াও পেস বোলিংয়ে বেশ কিছু নাম আছে পাকিস্তান স্কোয়াডে, যারা দায়িত্ব পালন করবেন বোলিংয়ে দলের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে।