৯০ পেরিয়েও সেঞ্চুরির কথা ভাবেননি হৃদয়
৯০ পেরিয়েও সেঞ্চুরির কথা ভাবেননি হৃদয়
৯০ পেরিয়েও সেঞ্চুরির কথা ভাবেননি হৃদয়
তাওহীদ হৃদয়ের ১০৮ রানের অপরাজিত ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হৃদয় তার বিস্ফোরক ইনিংসটি ৭টি ছক্কায় সাজিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়। এরপর সংবাদ সম্মেলনে এসে বললে, ৯০ পেরিয়েও শতকের কথা ভাবেননি।
দুর্দান্ত ঢাকার ১৭৫ রানের টপকাতে নেমে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে লিটন দাসের দল।প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ভিক্টোরিয়ান্স। সেখান থেকে ৫৭ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়। ৮টি চার ও ৭টি ছক্কায় ১৮৯ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন। এটি হৃদয়ের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক, এবারের বিপিএলেও প্রথম। পুরো বিপিএল ইতিহাসে ৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে হৃদয়ের ব্যাটে এই শতক। ৩২ বলে পঞ্চাশ ছোঁয়া হৃদয় সেঞ্চুরি পূর্ণ করলেন ৫৩ বলে। ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত ম্যাচে কুমিল্লার এটি পঞ্চম জয়। পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে তারা। কুমিল্লার গতরাতের রোমাঞ্চকর জয়ে নায়ক বনে গেছেন তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে বললেন কীভাবে ইনিংসটা টেনে নিয়ে গেছেন,‘আমি শুধু চেষ্টা করেছি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার। আমি একশোর জন্য খেলিনি। ৯০ রানের পরেও না। চেষ্টা করেছি ফিনিশ করার। প্রত্যেক ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে এক শ করার। গত বছর সুযোগ ছিল, আসেনি। এবার হয়েছে। উইকেট গেলেও আমার পরিকল্পনা ছিল মেরে খেলার।’‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলবো। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই...উইকেট চলে গেছে এটা আমার হাতে নেই। ’
