১ পয়েন্ট কমে ছয়েই আছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 3 ঘন্টা আগে
১ পয়েন্ট কমে ছয়েই আছে বাংলাদেশ

১ পয়েন্ট কমে ছয়েই আছে বাংলাদেশ

১ পয়েন্ট কমে ছয়েই আছে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো বাংলাদেশের। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক কিছুই। র‍্যাংকিংয়ে ছয় নাম্বারে থেকে আসর শুরু করে সেই ছয়ে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এবং সিরিজের অন্যদল নিউজিল্যান্ডকে হারিয়ে র‍্যাংকিংয়ে ছয়ে থাকা শ্রীলংকাকে টপকে ছয় নাম্বারে উঠে আসে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৪ পয়েন্টে।  আগামীকাল যদি ফাইনালে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান সে ক্ষেত্রে ৯৫ পয়েন্ট নিয়ে তালিকায় ৬ নাম্বারে উঠে যাবে তাঁরা। ১৪ জুন কার্ডিফে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলিংকাকে টপকে ৭ নাম্বারে উঠে আসে পাকিস্তান।  দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে র‍্যাংকিং তালিকায় ৩ থেকে ২ নাম্বারে উঠে এসেছে ভারত। তাঁরা ১১৮ পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছে অষ্ট্রেলিয়াকে। ১১৯ পয়েন্ট সবার উপরে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দক্ষিন আফ্রিকা। বাংলাদেশের ১ পয়েন্ট কমলেও সমস্যা হবেনা ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি খেলবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপ। ঝামেলা টা বাড়লো দু’বারের বিশ্বকাপজয়ী ওয়েষ্টইন্ডিজের। র‍্যাংকিংয়ে ১০ নাম্বারে থাকা আফগানিস্থানের সাথে ১-১ এ ওয়ানডে সিরিজ ড্র করায় ২ পয়েন্ট হারিয়েছে তাঁরা। এতে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো বাংলাদেশের।