'উইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে সোহানের হা'তাহাতির অভিযোগ গুজব'

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 31 minutes ago
'উইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে সোহানের হা'তাহাতির অভিযোগ গুজব'

'উইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে সোহানের হা'তাহাতির অভিযোগ গুজব'

'উইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে সোহানের হা'তাহাতির অভিযোগ গুজব'

সকালে বাংলাদেশের এক শীর্ষস্থানীয় দৈনিকে খবর বেরিয়েছিল, 'টিম হোটেলে বিদেশির সঙ্গে সোহানের হাতাহাতি' এমন শিরোনামে। পরবর্তীতে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে কথা বলেন রংপুর রাইডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর শানিয়ান তানিম। সোহান, ফোর্ডের ঘটনাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি।

চট্টগ্রাম পর্বে বিপিএলের প্রথম দুই দিন সমাপ্ত হয়েছে। দর্শকেরা দেখেছে রান উৎসব। তবে এসব ছাপিয়ে আলোচনায় দেশি, বিদেশি ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টিম হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটারের সঙ্গে করেছেন হা’তা’হা’তি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্স দলের অনুশীলনের মাঝেই শানিয়ান তামিম গণমাধ্যমের সামনে এসে বলেন,
‘আমার কাছে মনে হয়, এই ধরনের সংবাদ মিডিয়াতে আসা উচিত নয়। ফোর্ড হোক বা অন্য কোনো বিদেশি ক্রিকেটার, এটা আমাদের দায়িত্ব তাদের খেয়াল রাখা। কারণ তারা দিন শেষে আমাদের অতিথি। এমন কিছু হয়নি যেটা মিডিয়াতে আসার মতো। আমি ঘটনার সময় ওই জায়গাতে ছিলাম, কোনো হাতাহাতি হয়নি। এটা পুরোপুরি গুজব। যারা এই ধরনের সংবাদ প্রকাশ করেছে, তারা কেন করেছে আমি সত্যিই জানি না।’