নতুন রেকর্ডের মালিক তামিম ইকবাল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
নতুন রেকর্ডের মালিক তামিম ইকবাল

নতুন রেকর্ডের মালিক তামিম ইকবাল

নতুন রেকর্ডের মালিক তামিম ইকবাল

ইনিংসের ১২তম ওভারে নাসুম আহমেদের করা প্রথম বলে স্লিপের দিকে ঠেলে দিয়ে ২৭ বলে ৩৫ রান হয়ে যায় তাঁর। তাতেই দারুণ এক মাইলফলকের পাশে লেখা হয়ে গেল ফরচুন বরিশালের। প্রথম খেলোয়াড় হিসেবে বিপিএলে তিন হাজার রানের কীর্তি গড়লেন তামিম। ৩০০০ রান পূর্ণ করার পর আর ৫ রান করতেই তামিম উইকেট হারান। 

বিপিএলে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে তামিমের ফরচুন বরিশাল। বাংলাদেশি বাঁ-হাতি ওপেনার নিজেদের প্রথম ম্যাচেও ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর ১৪৫ স্ট্রাইক রেটের সে ইনিংসে ভর করে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছিল বরিশাল। সেদিনই নিশ্চিত হয়, তিন হাজার রান মাইলফলকে পৌঁছাতে তামিমের আর ৩৫ রান চাই। ওই ম্যাচ দিয়ে প্রায় চার মাস পরে বাইশ গজে ফিরেছিলেন ৩৪ বছর বাংলাদেশি ওপেনার। প্রত্যাবর্তনটা তো স্বপ্নের মতোই হয়েছে। একদিকে ম্যাচের সর্বোচ্চ রানের ইনিংস, অন্যদিকে দলের জয়। সেটাও আবার সাম্প্রতিক সময়ে দ্বৈরথ নিয়ে আলোচনায় থাকা সাকিবের দলের বিপক্ষে। সে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলনে তামিম জানিয়েছিলেন, ওই ইনিংসের পর আর মনে হবে না, এতদিন থেকে মাঠের বাইরে আছেন। এমনকি ৩৫ রানের ইনিংসটি তাঁকে পরের ম্যাচগুলোতে ভালো খেলার আত্মবিশ্বাস দিবে। সে আত্মবিশ্বাসের ফুলঝুড়ি দেখা মিলেছে আজ খুলনার বিপক্ষে। উইকেটে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলেছেন। এরপর ধীরে ধীরে খোসল থেকে হন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদুল ইসলামের করা প্রথম বলে মিড উইকেট দিয়ে প্রথমবারের মতো বাউন্ডারি ছাড়া করেন তামিম। এরপর এ ধারা চলতেই থাকে। দলীয় মাত্র ১৪ রানে বরিশাল প্রথম উইকেট হারালেও সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় উইকেটে স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন তামিম। দুজনের টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে ৪৪ রান তোলে বরিশাল। দলীয় ৬০ রানে ভুল বোঝাবুঝিতে সৌম্য (১০ বলে ২২ রান) রান আউট হলেও অপরপ্রান্তে বরিশালের রানের চাকা সচল রেখেছেন তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ সব স্ট্রোক্সে তামিমের রান যখন ৪০, আগের ম্যাচের মতোই করলেন ভুল। স্লগসুইপ করতে গিয়ে হয়েছেন টপ এজে ক্যাচ। ৩৩ বলে ৫ চারে এই ইনিংস সাজিয়ে যান বরিশালের ক্যাপ্টেন। এর আগেই বিপিএলে সবার আগে তিন হাজারি ক্লাবে নিজের নাম লিখে যান তামিম।  আজকের ম্যাচের আগে বিপিএলে ৯১ ম্যাচ খেলা তামিমের রান ছিল ২৯৬৫। ৮৯ ইনিংসে এ রান করতে তিনি ১১ বার অপরাজিত ছিলেন। বাংলাদেশের ফ্র্যাঞ্জাইজি লিগে তামিম আজকের ম্যাচের আগ পর্যন্ত ২৫টি অর্ধশতক ও ২টি শতরানের দেখা পেয়েছেন। আজকের ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে তিন হাজার রান করলেন তামিম। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিমও খেলছেন তামিমের একই দলে।