ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 2 hours ago
ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির
ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।
শুরুতেই টি-টোয়েন্টির বিদায়ী ম্যাচে টস জয়ী নড়াইল-এক্সপ্রেসকে ডিন জোন্স এর প্রশ্ন ছিল, 'এটাইতো তোমার শেষ ম্যাচ। কেমন লাগছে?' উত্তরে মাশরাফি বলেন, " অবশ্যই নিজেকে গর্বিত মনে করছি আমি। গর্বিত আমার পরিবার , আমার ভক্তরাও নিশ্চয় ।"
গর্বিত হবেনই বা কেন! যে দেশকে নিজের চাইতেও বেশি ভালোবাসেন। যে দেশের নামে জার্সি গায়ে বল হাতে দৌড়ানোর সুযোগ পেয়েছে গত ১৬ বছর। সে দেশের জাতীয় দলে খেলা অবশ্যই গর্বের।
আজকের বাংলাদেশ দলে পরিবর্তনের একটা ঝড়ই বয়ে গেছে বলা যায়। পিঠের ইনজুরিতে দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, দলে ঢুকেছেন ইমরুল কায়েস। আর শেষ ম্যাচে বাজে বোলিংয়ের দরুন বাদ পড়েছেন তাসকিন। যার ফলে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটছে অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
উপল থারাঙ্গার দল সিরিজে এগিয়ে আছে ১-০ তে, ফলে সিরিজে সমতা আনতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন
